৪৪/৮. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৬৮ - হাসান (রাঃ)-এর প্রতি নবী صلى الله عليه وسلم-এর ভালোবাসা

হাসান ও হুসাইন (রাঃ)-এর মর্যাদা।

হাসান (রাঃ)-এর প্রতি নবী صلى الله عليه وسلم-এর ভালোবাসা ও দোয়া

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৬৮

حديث أَبِي هُرَيْرَةَ الدَّوْسِيِّ رضي الله عنه، قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَائِفَةِ النَّهَارِ، لاَ يُكَلِّمُنِي وَلاَ أُكَلِّمُهُ، حَتَّى أَتَى سُوقَ بَنِي قَيْنُقَاعَ، فَجَلَسَ بِفَناءِ بَيْتِ فَاطِمَةَ، فَقَالَ: أَثَمَّ لُكَعُ أَثَمَّ لُكَعُ فَحَبَسَتْهُ شَيْئًا، فَظَنَنْتُ أَنَّهَا تلْبِسُهُ سِخَابًا، أَوْ تُغَسِّلُهُ فَجاءَ يَشْتَدُّ حَتَّى عَانَقَهُ وَقَبَّلَهُ، وَقَالَ: اللهُمَّ أَحْبِبْهُ وَأَحِبَّ مَنْ يُحِبُّه

আবূ হুরাইরাহ্ দাওসী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) দিনের এক অংশে বের হলেন, তিনি আমার সঙ্গে কথা বলেননি এবং আমিও তাঁর সঙ্গে কথা বলিনি। অবশেষে তিনি বানূ কায়নুকা বাজারে এলেন (সেখান হতে ফিরে এসে) ফাতিমা (রাঃ)-এর ঘরের আঙিনায় বসে পড়লেন। তারপর বললেন, এখানে খোকা [হাসান(রাঃ)] আছে কি? এখানে খোকা আছে কি? ফাতিমা (রাঃ) তাঁকে কিছুক্ষণ দেরী করালেন। আমার ধারণা হল তিনি তাঁকে পুতির মালা সোনা-রূপা ছাড়া যা বাচ্চাদের পরানো হতো, পরাচ্ছিলেন। তারপর তিনি দৌড়িয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন এবং চুমু খেলেন। তখন তিনি বললেন, হে আল্লাহ! তুমি তাকেও (হাসানকে) মহব্বত কর এবং তাকে যে ভালবাসবে তাকেও মহব্বত কর।

সহীহুল বুখারী, পর্ব ৩৪; ক্রয়-বিক্রয়, অধ্যায় ৪৯, হাঃ ২১২২; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ৮, হাঃ ২৪২১

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৬৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم ফাতিমা (রাঃ)-এর ঘরের আঙিনায় এসে হাসান (রাঃ)-কে খুঁজলেন। কিছুক্ষণ পর হাসান (রাঃ) দৌড়ে এলে নবী صلى الله عليه وسلم তাঁকে জড়িয়ে ধরলেন, চুমু দিলেন এবং দোয়া করলেন—হে আল্লাহ, তুমি তাকে ভালোবাসো এবং যে তাকে ভালোবাসে তাকেও ভালোবাসো। হাদিসটির মূল বিষয় হলো শিশুদের প্রতি স্নেহ, আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং দোয়ার গুরুত্ব। নবী صلى الله عليه وسلم-এর আচরণ ছিল কোমল ও মানবিক। শিশুকে ভালোবাসা প্রকাশ করা দুর্বলতা নয়; বরং এটি সুন্দর চরিত্রের অংশ। তবে এই হাদিসে যতটুকু এসেছে, ততটুকুই বলা উচিত—এ থেকে অতিরিক্ত দাবি বা নিশ্চয়তা বানানো ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শিশুর প্রতি স্নেহ প্রকাশ করা সুন্দর আচরণ।
  • ভালোবাসার মানুষদের জন্য দোয়া করা নবী صلى الله عليه وسلم-এর শিক্ষা।
  • আহলে বাইতের প্রতি ভালোবাসা মুসলিম হৃদয়ের কোমল দিক।
  • ভালোবাসা কথা ও আচরণ—দুইভাবেই প্রকাশ পেতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন