৪৪/৬. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৬৫ - বনূ কুরায়যার খবর নিতে যুবাইর (রাঃ)

ত্বলহা ও যুবায়ের (রাঃ)-এর মর্যাদা।

বনূ কুরায়যার খবর নিতে যুবাইর (রাঃ)-এর সাহসী ভূমিকা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৬৫

حديث الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ: كُنْتُ، يَوْمَ الأَحْزَابِ، جُعِلْتُ أَنَا وَعُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ، فِي النِّسَاءِ فَنَظَرْتُ فَإِذَا أَنَا بالزُّبَيْرِ عَلَى فَرسِهِ، يَخْتَلِفُ إِلَى بَنِي قُرَيْظَةَ، مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا فَلَمَّا رَجَعْتُ قُلْتُ: يَا أَبَتِ رَأَيْتُكَ تَخْتلِفُ، قَالَ: أَوَ هَلْ رَأيْتَنِي يَا بُنيّ قُلْتُ: نَعَمْ قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ يَأْتِ بَنِي قُرَيْظَةَ فَيَأتِينِي بِخَبَرِهِمْ فَانْطَلَقْتُ، فَلَمَّا رجَعْتُ جَمَعَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَوَيْهِ، فَقَالَ: فِدَاكَ أَبِي وَأُمِّي

আবদুল্লাহ ইবনু যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ

খন্দক যুদ্ধ চলাকালে আমি এবং ‘উমর ইব্‌নু আবূ সালামাহ মহিলাদের দলে চলছিলাম। হঠাৎ যুবায়েরকে দেখতে পেলাম যে, তিনি অশ্বারোহণ করে বনী কুরায়যা গোত্রের দিকে দু‘বার অথবা তিনবার আসা যাওয়া করছেন। যখন ফিরে আসলাম তখন বললাম, আব্বা! আমি আপনাকে কয়েকবার যাতায়াত করতে দেখেছি। তিনি বললেন, হে প্রিয় বৎস! তুমি কি আমাকে দেখতে পেয়েছিলে? আমি বললাম, হাঁ। তিনি বললেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছিলেন কে বনী কুরায়যা গোত্রের নিকট গিয়ে তাদের খবরা-খবর জেনে আসবে? তখন আমিই গিয়েছিলাম। যখন আমি ফিরে আসলাম তখন আল্লাহর রাসূল (ﷺ) আমার জন্য তাঁর মাতা-পিতাকে একত্র করে বললেন, আমার মাতাপিতা তোমার জন্য কুরবান হোক।

সহীহুল বুখারী, পর্ব ৬২ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায় ১৩, হাঃ ৩৭২০; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, হাঃ ২৪১৬

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৬৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আব্দুল্লাহ ইবনু যুবাইর (রাঃ) তাঁর পিতা যুবাইর (রাঃ)-কে ঘোড়ায় চড়ে বনূ কুরায়যার দিকে কয়েকবার যাতায়াত করতে দেখেন। পরে তিনি জানতে পারেন, নবী صلى الله عليه وسلم জানতে চেয়েছিলেন, কে বনূ কুরায়যার খবর এনে দেবে। যুবাইর (রাঃ) সেই দায়িত্ব নিয়েছিলেন। ফিরে আসার পর নবী صلى الله عليه وسلم তাঁকে বিশেষ সম্মান জানিয়ে বলেছিলেন, ‘আমার পিতা-মাতা তোমার জন্য কুরবান হোক।’ হাদিসটির মূল শিক্ষা হলো দায়িত্ববোধ, সাহস এবং নবী صلى الله عليه وسلم-এর নির্দেশে কাজে এগিয়ে যাওয়া। এতে আরও দেখা যায়, সাহাবীদের ঘরের মানুষও তাঁদের কাজ দেখে শিক্ষা পেতেন। তবে এখানে কেবল বর্ণিত ঘটনা নিয়েই কথা বলা উচিত; অতিরিক্ত যুদ্ধকাহিনি যোগ করার দরকার নেই।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সংবাদ সংগ্রহের দায়িত্বও সাহস ও বিশ্বস্ততার কাজ।
  • নবী صلى الله عليه وسلم দায়িত্ব পালনকারী সাহাবীদের সম্মান করতেন।
  • সন্তানরা বড়দের ভালো কাজ দেখে শিক্ষা পেতে পারে।
  • দ্বীনের কাজে উদ্যোগী হওয়া সাহাবীদের একটি সুন্দর বৈশিষ্ট্য।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন