৩৯/৪১. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪৪৭ - পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর ফজিলত
খাওয়া নিষিদ্ধ এমন প্রাণীকে খাদ্য ও পানি খাওয়ানোর বর্ণনা।
পিপাসার্ত কুকুরকে পানি পান করানো: প্রাণীর প্রতি দয়ার হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ১৪৪৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৪৭
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: بَيْنَا رَجُلٌ يَمْشِي فَاشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَنَزَلَ بِئْرًا، فَشَرِبَ مِنْهَا، ثُمَّ خَرَجَ؛ فَإِذَا هُوَ بِكَلْبٍ يَلْهَثُ [ص: 75] يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ فَقَالَ: لَقَدْ بَلَغَ هذَا مِثْلُ الَّذِي بَلَغَ بِي فَمَلأَ خُفَّهُ، ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، ثُمَّ رَقِيَ، فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللهُ لَهُ فَغَفَرَ لَهُ قَالُوا: يَا رَسُولَ اللهِ وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ أَجْرًا قَالَ: فِي كلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, একজন লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগল। সে কূপে নেমে পানি পান করল। এরপর সে বের হয়ে দেখতে পেল যে, একটা কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে মাটি চাটছে। সে ভাবল, কুকুরটারও আমার মতো পিপাসা লেগেছে। সে কূপের মধ্যে নামল এবং নিজের মোজা ভরে পানি নিয়ে মুখ দিয়ে সেটি ধরে উপরে উঠে এসে কুকুরটিকে পানি পান করাল। আল্লাহ তা‘আলা তার আমল কবূল করলেন এবং আল্লাহ তার গোনাহ মাফ করে দেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! চতুষ্পদ জন্তুর উপকার করলেও কি আমাদের সাওয়াব হবে? তিনি বললেন, প্রত্যেক প্রাণীর উপকার করাতেই পুণ্য রয়েছে।
সহীহুল বুখারী, পর্ব ৪২ : পানি সেচ, অধ্যায় ৯, হাঃ ২৬৩; মুসলিম, পর্ব ৩৯ : সালাম, অধ্যায় ৪১, হাঃ ২২৪৪
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪৪৭-এর সারসংক্ষেপ
মূল বিষয়: প্রাণীর দয়া। এই হাদিসে একজন লোকের ঘটনা এসেছে। পথে চলতে চলতে তার প্রচণ্ড পিপাসা লাগে। সে কূপে নেমে পানি পান করে। পরে দেখে, একটি কুকুর পিপাসায় হাঁপাচ্ছে এবং মাটি চাটছে। লোকটি নিজের কষ্টের সঙ্গে কুকুরটির কষ্ট মিলিয়ে বুঝতে পারে, প্রাণীটিও তীব্র পিপাসায় আছে। সে আবার কূপে নামে, নিজের মোজা ভরে পানি নেয়, মুখে ধরে উপরে উঠে কুকুরটিকে পানি পান করায়। আল্লাহ তার এ কাজ কবুল করেন এবং তাকে ক্ষমা করেন। সাহাবীরা জানতে চান, পশুর উপকার করলেও কি সাওয়াব আছে? নবী (صلى الله عليه وسلم) বলেন, প্রত্যেক প্রাণীর উপকারে পুণ্য আছে। এই হাদিস প্রাণীর প্রতি দয়ার ব্যাপারে খুব সহজ ও শক্তিশালী শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রাণীর কষ্ট বুঝে সাহায্য করা পুণ্যের কাজ।
- নিজের কষ্ট থেকে অন্যের কষ্ট বোঝা দয়ার একটি সুন্দর দিক।
- পশুর উপকার করলেও সাওয়াবের কারণ হতে পারে।
- প্রত্যেক জীবন্ত প্রাণীর প্রয়োজনকে গুরুত্ব দেওয়া উচিত।
