৩৯/৩১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪৩২ - পেটের অসুখে মধুর হাদিস

মধু পান করানোর মাধ্যমে চিকিৎসা করা।

মধু সম্পর্কে হাদিস: পেটের অসুখে নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশনা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৩২

حديث أَبِي سَعِيدِ، أَنَّ رَجُلاً أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَخِي يَشْتَكِي بَطْنَهُ فَقَالَ: اسْقِهِ عَسَلاً ثُمَّ أَتى الثَّانِيَةَ، فَقَالَ: اسْقِهِ عَسَلاً ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ، فَقَالَ: اسْقِهِ عَسَلاً ثُمَّ أَتَاهُ، فَقَالَ: فَعَلْتُ فَقَالَ: صَدَقَ اللهُ وَكَذَبَ بَطْنُ أَخِيكَ، اسْقِهِ عَسَلاً فَسَقَاهُ، فَبَرَأَ

আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে বললঃ আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে। তখন নবী (ﷺ) বললেনঃ তাকে মধু পান করাও। এরপর লোকটি দ্বিতীয়বার আসলে তিনি বললেনঃ তাকে মধু পান করাও। সে তৃতীয়বার আসলে তিনি বললেনঃ তাকে মধু পান করাও। এরপর লোকটি পুনরায় এসে বললঃ আমি অনুরূপই করেছি। তখন নবী (ﷺ) বললেনঃ আল্লাহ সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট অসত্য বলছে। তাকে মধু পান করাও। সে তাকে মধু পান করাল। এবার সে আরোগ্য লাভ করল।

সহীহুল বুখারী, পর্ব ৭৬ : চিকিৎসা, অধ্যায় ৪, হাঃ ৫৬৮৪; মুসলিম, পর্ব ৩৯ : সালাম, অধ্যায় ৩১, হাঃ ২২৬৭

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলল, তার ভাইয়ের পেটে অসুখ হয়েছে। নবী (صلى الله عليه وسلم) তাকে মধু পান করাতে বললেন। লোকটি আবার এলে তিনি একই কথা বললেন। তৃতীয়বারও তিনি মধু পান করাতে বললেন। পরে লোকটি জানাল যে সে তা করেছে। তখন নবী (صلى الله عليه وسلم) বললেন, আল্লাহ সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট অসত্য বলছে। আবার মধু পান করাতে বললেন। এরপর সে আরোগ্য লাভ করল। হাদিসটির মূল শিক্ষা মধুর উপকারিতা এবং নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ অনুসরণের সঙ্গে জড়িত। তবে এই ঘটনাকে সব রোগে একইভাবে প্রয়োগ করার দাবি করা ঠিক নয়। এখানে নির্দিষ্টভাবে পেটের অসুখের একটি ঘটনা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পেটের অসুখের ঘটনায় নবী (صلى الله عليه وسلم) মধু পান করাতে বলেছেন।
  • একই নির্দেশ বারবার এসেছে, শেষে রোগী আরোগ্য লাভ করেছে।
  • মধুর উপকারিতা হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত।
  • ঘটনাটি নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে এসেছে, তাই ব্যাখ্যায় সতর্কতা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন