৩৬/৩২. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৩১ - সফরে খাবারের বরকত ও ন্যায্য বণ্টন

মেহমানের সম্মান ও তাকে (মেহমানকে) প্রাধান্য দেয়ার ফাযায়েল

সফরে খাবারের বরকত: একশ ত্রিশজনের জন্য বণ্টন

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৩১

حديث عَبْدِ الرَّحْمنِ بْنِ أَبِي بَكْرٍ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاَثِينَ وَمِائَةً فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ طَعَامٌ فَإِذَا مَعَ رَجُلٍ [ص: 27] صَاعٌ مِنْ طَعَامٍ أَوْ نَحْوُهُ فَعُجِنَ ثُمَّ جَاءَ رَجُلٌ مُشْرِكٌ مُشْعَانٌّ طَوِيلٌ بِغَنَمٍ يَسُوقُهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَيْعًا أَمْ عَطِيَّةً أَوْ قَالَ: أَمْ هِبَةً قَالَ: لاَ، بَلْ بَيْعٌ فَاشْتَرَى مِنْهُ شَاةً، فَصُنِعَتْ،وَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَوَادِ الْبَطْنِ أَنْ يُشْوَى، وَايْمُ اللهِ مَا فِي الثَّلاثِينَ وَالْمِائَةِ إِلاَّ قَدْ حَزَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُ حُزَّةً مِنْ سَوَادِ بَطْنِهَا، إِنْ كَانَ شَاهِدًا أَعْطَاهَا إِيَّاهُ، وَإِنْ كَانَ غَائِبًا خَبَأَ لَهُ، فَجَعَلَ مِنْهَا قَصْعَتَيْنِ فَأَكَلُوا أَجْمَعُونَ، وَشَبِعْنَا فَفَضَلَتِ الْقَصْعَتَانِ فَحَمَلْنَاهُ عَلَى الْبَعِيرِ أو كَمَا قَالَ

‘আবদুর রহমান ইবনু আবূ বকর (রাঃ) হতে বর্ণিতঃ

সফরে নবী (ﷺ)-এর সঙ্গে আমরা একশ’ ত্রিশজন লোক ছিলাম। সে সময় নবী (ﷺ) জিজ্ঞেস করলেন, তোমাদের কারো সঙ্গে কি খাবার আছে? দেখা গেল, এক ব্যক্তির সঙ্গে এক সা‘ কিংবা তার কমবেশী পরিমাণ খাদ্য আছে। সে আটা গোলানো হল। অতঃপর দীর্ঘ দেহী এলোমেলো চুলওয়ালা এক মুশরিক এক পাল বকরী হাঁকিয়ে নিয়ে এল। নবী (ﷺ) জিজ্ঞেস করলেন। বিক্রি করবে, না, উপহার দিবে? সে বলল, না, বরং বিক্রি করব। নবী (ﷺ) তার নিকট হতে একটা বকরী কিনে নিলেন। সেটাকে যব্‌হ করা হল। নবী (ﷺ) বকরীর কলিজা ভুনা করার আদেশ দিলেন। আল্লাহর কসম! একশ’ ত্রিশজনের প্রত্যেককে নবী (ﷺ) সেই কলিজার কিছু কিছু করে দিলেন। উপস্থিতদের হাতে দিলেন; আর অনুপস্থিত ছিল তার জন্য তুলে রাখলেন।অতঃপর দুইটি পাত্রে তিনি গোশত ভাগ করে রাখলেন। সবাই পরিতৃপ্ত হয়ে গেল। আর উভয় পাত্রে কিছু উদ্বৃত্ত রয়ে গেল। সেগুলো আমরা উটের পিঠে উঠিয়ে নিলাম। অথবা রাবী যা বললেন।

সহীহুল বুখারী, পর্ব ৫১: হিবা এর ফাযীলাত এবং এর জন্য উদ্বুদ্ধ করা, অধ্যায় ২৮, হাঃ ২৬১৮; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ৩২, হাঃ ২০৫৬

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে সফরের সময় একশ ত্রিশজন সাহাবীর খাবারের ঘটনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) জিজ্ঞেস করলেন, কারও কাছে খাবার আছে কি না। সামান্য আটা পাওয়া গেল। এরপর এক মুশরিক বকরী নিয়ে এলে নবী (صلى الله عليه وسلم) স্পষ্ট করে জানতে চাইলেন, বিক্রি করবে না উপহার দেবে। সে বিক্রির কথা বললে তিনি একটি বকরী কিনলেন। এরপর বকরীর কলিজা ভুনা করা হলো এবং নবী (صلى الله عليه وسلم) উপস্থিত প্রত্যেককে অংশ দিলেন; যারা অনুপস্থিত ছিল, তাদের জন্যও তুলে রাখলেন। সবাই তৃপ্ত হয়ে খেল, তবু খাবার বাকি থাকল। এই হাদিসে খাবারের বরকত, লেনদেনে স্পষ্টতা, উপস্থিত-অনুপস্থিত সবার অধিকার, এবং দলে ন্যায্য বণ্টনের শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লেনদেনে আগে পরিষ্কার করা হয়েছে—বিক্রি না উপহার।
  • খাবার বণ্টনে অনুপস্থিত ব্যক্তির অংশও রাখা হয়েছে।
  • অল্প ব্যবস্থা থেকেও সবাই তৃপ্ত হয়েছে—হাদিসে বরকতের ঘটনা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন