৩৪/১০. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১২৭৭ - ছোট পাথর নিক্ষেপের ক্ষতি
যে সব জিনিস দিয়ে শিকার করা হয় এবং শত্রুর পশ্চাদ্ধাবণ করা হয় সেগুলো ব্যবহার করা বৈধ কিন্তু পাথরের ব্যবহার নিন্দনীয়।
ছোট পাথর নিক্ষেপ নিষেধ: ক্ষতিকর খেলার ব্যাপারে সতর্কতা
আল-লু'লু ওয়াল মারজান : ১২৭৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৭৭
حديث عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّهُ رَأَى رَجُلاً يَخْذِفُ فَقَالَ لَهُ: لاَ تَخْذِفْ، فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهى عَنِ الْخَذْفِ، أَوْ كَانَ يَكْرَهُ الْخَذْفَ وَقَالَ: [ص: 273] إِنَّهُ لاَ يُصَادُ بِهِ صَيْدٌ وَلاَ يُنْكَى بِهِ عَدُوٌّ، وَلكِنَّهَا قَدْ تَكْسِرُ السِّنَّ وَتَفْقَأ الْعَيْنَ ثُمَّ رَآهُ بَعْدَ ذَلِكَ يَخْذِفُ، فَقَالَ لَهُ: أُحَدِّثكَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهى عَنِ الْخَذْفِ أَوْ كَرِهَ الْخَذْفَ، وَأَنْتَ تَخْذِفُ لاَ أُكَلِّمُكَ كَذَا وَكَذَا
আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি এক ব্যক্তিকে দেখলেন, সে ছোট ছোট পাথর নিক্ষেপ করছে। তখন তিনি তাকে বললেনঃ পাথর নিক্ষেপ করো না। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) পাথর ছুঁড়তে নিষেধ করেছেন অথবা রাবী বলেছেনঃ পাথর ছোঁড়াকে তিনি অপছন্দ করতেন এবং নবী (ﷺ) বলেছেনঃ এর দ্বারা কোন প্রাণী শিকার করা হয় না এবং কোন শত্রুকেও ঘায়েল করা হয় না। তবে এটি কারো দাঁত ভেঙ্গে ফেলতে পারে এবং চোখ ফুঁড়ে দিতে পারে। তারপর তিনি আবার তাকে পাথর ছুঁড়তে দেখলেন। তখন তিনি বললেনঃ আমি তোমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস বর্ণনা করেছিলাম যে, তিনি পাথর নিক্ষেপ করতে নিষেধ করেছেন অথবা তিনি তা অপছন্দ করেছেন। অথচ তুমি পাথর নিক্ষেপ করছ? আমি তোমার সঙ্গে কথাই বলব না- এতকাল এতকাল পর্যন্ত।
সহীহুল বুখারী, পর্ব ৭২ : যব্হ ও শিকার, অধ্যায় ৫, হাঃ ৫৪৭৯; মুসলিম, পর্ব ৩৪ : শিকার, যবহ ও কোন্ প্রকার জন্তু খাওয়া যায়, অধ্যায় ১০, হাঃ ১৯৫৪
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১২৭৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) এক ব্যক্তিকে ছোট পাথর নিক্ষেপ করতে দেখেন। তিনি তাকে নিষেধ করেন এবং বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পাথর ছোঁড়াকে নিষেধ করেছেন বা অপছন্দ করেছেন। কারণ হিসেবে বলা হয়েছে, এতে শিকার ধরা যায় না এবং শত্রুকেও ঘায়েল করা যায় না; বরং এটি দাঁত ভেঙে দিতে পারে এবং চোখ ফুঁড়ে দিতে পারে। এরপরও লোকটি আবার পাথর ছুঁড়লে তিনি কঠোরভাবে আপত্তি করেন। এই হাদিস আমাদের শেখায়, বিনোদন বা অভ্যাস যদি মানুষের ক্ষতির কারণ হয়, তবে তা ছেড়ে দেওয়া উচিত। নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ শোনার পর একই কাজ চালিয়ে যাওয়া ভালো আচরণ নয়। ক্ষতি কমানো এবং কথা মানা—দুটোই এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অকারণে ছোট পাথর নিক্ষেপ করা ক্ষতিকর হতে পারে।
- যে কাজে চোখ বা দাঁতের ক্ষতির আশঙ্কা আছে তা এড়ানো উচিত।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশ শুনে তা মানা জরুরি।
- ক্ষতিকর অভ্যাসকে হালকা করে দেখা ঠিক নয়।
