৩২/৫০. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৯২ - যাতুর রিকা যুদ্ধে কষ্ট ও আমল গোপন রাখার ভাবনা
যাতুর রিকার যুদ্ধ।
যাতুর রিকা যুদ্ধের হাদিস: কষ্ট, ধৈর্য ও আমল গোপন রাখার শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ১১৯২
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৯২
حديث أَبِي مُوسى رضي الله عنه، قَالَ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، وَنَحْنُ سِتَّةُ نَفَرٍ، بَيْنَنَا بَعِيرٌ نَعْتَقِبُهُ، فَنَقِبَتْ أَقْدَامُنَا، وَنَقِبَتْ قَدَمَايَ، وَسَقَطَتْ أَظْفَارِي، وَكنَّا نَلُفُّ عَلَى أَرْجُلِنَا الْخِرَقَ، فَسُمِّيَتْ غَزْوَةَ ذَاتِ الرِّقَاعِ، لِمَا كُنَّا نَعْصِبُ مِنَ الْخِرَقِ عَلَى أَرْجُلِنَاوَحَدَّثَ أَبُو مُوسى بِهذَا، ثُمَّ كَرِهَ ذَاكَ، قَالَ: مَا كُنْتُ أَصْنَعُ بِأَنْ أَذْكُرَهُ كَأَنَّهُ كَرِهَ أَنْ يَكُونَ شَيْءٌ مِنْ عَمَلِهِ أَفْشَاهُ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
কোন যুদ্ধে আমরা নবী (ﷺ)-এর সঙ্গে বের হলাম। আমরা ছিলাম ছয়জন। আমাদের কাছে ছিল মাত্র একটি উট। পালাক্রমে আমরা এর পিঠে চড়তাম। (হেঁটে হেঁটে) আমাদের পা ফেটে যায়। আমার পা দুইখানাও ফেটে গেল, নখগুলো খসে পড়ল। এ কারণে আমরা পায়ে নেকড়া জড়িয়ে নিলাম। এ জন্য একে 'যাতুর রিকা' যুদ্ধ বলা হয়। কেননা এ যুদ্ধে আমরা আমাদের পায়ে নেকড়া দিয়ে পট্টি বেঁধেছিলাম। আবূ মূসা (রাঃ) উক্ত ঘটনা বর্ণনা করেছেন। পরবর্তীকালে তিনি এ ঘটনা বর্ণনা করাকে অপছন্দ করেন। তিনি বলেন, আমি এভাবে বর্ণনা করাকে ভাল মনে করি না। সম্ভবত তিনি তাঁর কোন আমল প্রকাশ করাকে অপছন্দ করতেন।
সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৩২, হাঃ ৪১২৮; মুসলিম, পর্ব ৩২: জিহাদ, অধ্যায় ৫০, হাঃ ১৮১৬
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো কষ্ট, ধৈর্য এবং নিজের আমল প্রকাশে সতর্কতা। আবূ মূসা (রাঃ) বলেন, তাঁরা কোনো এক যুদ্ধে নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে বের হন। তাঁরা ছিলেন ছয়জন, আর তাঁদের কাছে ছিল মাত্র একটি উট। পালাক্রমে সবাই উটের পিঠে চড়তেন। দীর্ঘ হাঁটার কারণে তাঁদের পা ফেটে যায়, আবূ মূসার পা-ও ফেটে যায় এবং নখ খসে পড়ে। তখন তাঁরা পায়ে কাপড়ের পট্টি বাঁধেন। এ কারণেই যুদ্ধটি যাতুর রিকা নামে পরিচিত হয়। পরে আবূ মূসা (রাঃ) এই ঘটনা বর্ণনা করাকে অপছন্দ করেন, সম্ভবত নিজের আমল প্রকাশ হওয়া তিনি ভালো মনে করেননি। এই যাতুর রিকা হাদিস শেখায়, দীনের পথে কষ্ট এসেছে, আবার নিজের কাজ নিয়ে অহংকার না করার মানসিকতাও ছিল।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাহাবিরা সামান্য বাহন নিয়ে কষ্ট সহ্য করে অভিযানে গিয়েছেন।
- যাতুর রিকা নামের কারণ হিসেবে পায়ে কাপড়ের পট্টির কথা এসেছে।
- আবূ মূসা (রাঃ) নিজের আমল প্রকাশকে অপছন্দ করেছেন।
- ধৈর্য ও বিনয়—দুইটি গুণই এই বর্ণনায় দেখা যায়।
