৩২/২২. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৫৫ - সা‘দ ইবনু মাআযের ফায়সালা
চুক্তিবদ্ধ হওয়ার পর তা ভঙ্গকারীর বিরুদ্ধে যুদ্ধ করা এবং ন্যায়নিষ্ঠ ব্যক্তির মধ্যস্থতায় দুর্গের লোকেদের আত্মসমর্পণ করানো জায়িজ।
সা‘দ ইবনু মাআযের ফায়সালা: বনূ কুরাইযার হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ১১৫৫
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৫৫
حديث أَبِي سَعِيدٍ الْخدْرِيِّ رضي الله عنه، قَالَ: لَمَّا نَزَلَتْ بَنُو قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدٍ، هُوَ ابْنُ مُعَاذٍ، بَعَثَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ قَرِيبًا مِنْهُ، فَجَاءَ عَلَى حِمَارٍ، فَلَمَّا دَنَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قُومُوا إِلَى سَيِّدِكُمْ فَجَاءَ فَجَلَسَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ: إِنَّ هؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ قَالَ: فَإِنِّي أَحْكُمُ أَنْ تُقْتَلَ الْمُقَاتِلَةُ، وَأَنْ تُسْبَى الذُّرِّيَّةُ قَالَ: لَقَدْ حَكَمْتَ فِيهِمْ بِحُكْمِ الْمَلِكِ
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
যখন বনী কুরায়যার ইয়াহূদীরা সা‘দ ইব্নু মাআয (রাঃ)-এর ফয়সালা মুতাবিক দুর্গ থেকে বেরিয়ে আসে, তখন আল্লাহর রাসূল (ﷺ) তাঁকে ডেকে পাঠান। আর তিনি তখন ঘটনাস্থলের কাছেই ছিলেন। তখন সা‘দ একটি গাধার পিঠে আরোহণ করে আসলেন। যখন তিনি কাছে আসলেন, তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেন, তোমরা ‘তোমাদের নেতার প্রতি দণ্ডায়মান হও।’ তিনি এসে আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট বসলেন।তখন তিনি তাঁকে বললেন, ‘এরা তোমার ফয়সালায় রাজি হয়েছে। সা‘দ (রাঃ) বলেন, ‘আমি এ রায় ঘোষণা করছি যে, তাদের মধ্য নিকট হতে যারা যুদ্ধ করতে পারে তাদেরকে হত্যা করা হবে এবং নারী ও শিশুদের বন্দী করা হবে।’ আল্লাহর রাসূল (ﷺ) বললেন, ‘তুমি তাদের সম্পর্কে আল্লাহ্ তা‘আলার ফয়সালার মত ফয়সালাই করেছ।’
সহীহুল বুখারী, পর্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ১৬৮, হাঃ ৩০৪৩; মুসলিম, পর্ব ৩২ : জিহাদ, অধ্যায় ২২, হাঃ ১৭৬৮
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৫৫-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় সা‘দ ইবনু মাআয রাঃ-এর ফায়সালা। বনূ কুরাইযার লোকেরা তাঁর রায় মেনে দুর্গ থেকে বেরিয়ে আসে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সা‘দ রাঃ-কে ডেকে পাঠান। তিনি গাধার পিঠে চড়ে আসেন। তিনি কাছে এলে রাসূল صلى الله عليه وسلم বলেন, তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়াও। এরপর সা‘দ রাঃ বসেন এবং নবী صلى الله عليه وسلم তাঁকে জানান, তারা তাঁর ফায়সালায় রাজি হয়েছে। সা‘দ রাঃ রায় দেন, যারা যুদ্ধ করতে পারে তাদের হত্যা করা হবে এবং নারী ও শিশুদের বন্দী করা হবে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, তুমি তাদের বিষয়ে আল্লাহর ফয়সালার মতো ফায়সালা করেছ। এই হাদিসে নেতৃত্বের সম্মান, দায়িত্বপ্রাপ্ত বিচার এবং যুদ্ধ-সম্পর্কিত রায়ের বিষয় এসেছে। ব্যাখ্যায় শুধু বর্ণিত ঘটনার সীমাতেই থাকা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বনূ কুরাইযা সা‘দ রাঃ-এর ফায়সালা মেনে নেয়।
- নেতা বা সম্মানিত ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে।
- সা‘দ রাঃ দায়িত্ব নিয়ে স্পষ্ট রায় দেন।
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর রায়কে সঠিক বলে স্বীকৃতি দেন।
