৩০/১১. অধ্যায়ঃ
দুই দলের ঝগড়া বিচারক কর্তৃক মীমাংসা করে দেয়া মুস্তাহাব।
আমানতদারিতা: জমিতে পাওয়া স্বর্ণ নিয়ে সুন্দর মীমাংসা
আল-লু'লু ওয়াল মারজান : ১১২২
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১২২
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ، فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ، فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ: خذْ ذَهَبَكَ مِنِّي، إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الأَرْضَ وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ وَقَالَ الَّذِي لَهُ الأَرْضُ: إِنَّمَا بِعْتُكَ الأَرْضَ وَمَا فِيهَا؛ فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ: أَلَكُمَا وَلَدٌ قَالَ أَحَدُهُمَا: لِي غُلاَمٌ، وَقَالَ الآخَرُ: لِي جَارِيَةٌ؛ قَالَ: أَنْكِحُوا الْغُلاَمَ الْجَارِيَةَ، وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক অপর লোক হতে একখণ্ড জমি ক্রয় করেছিল। ক্রেতা খরিদকৃত জমিতে একটা স্বর্ণ ভর্তি ঘড়া পেল। ক্রেতা বিক্রেতাকে তা ফেরত নিতে অনুরোধ করে বলল, কারণ আমি জমি ক্রয় করেছি, স্বর্ণ ক্রয় করিনি। বিক্রেতা বলল, আমি জমি এবং এতে যা কিছু আছে সবই বিক্রি করে দিয়েছি। অতঃপর তারা উভয়ই অপর এক লোকের কাছে এর মীমাংসা চাইল। তিনি বললেন, তোমাদের কি ছেলে-মেয়ে আছে? একজন বলল, আমার একটি ছেলে আছে। অন্য লোকটি বলল, আমার একটি মেয়ে আছে। মীমাংসাকারী বললেন, তোমার মেয়েকে তার ছেলের সঙ্গে বিবাহ দাও আর প্রাপ্ত স্বর্ণের মধ্যে কিছু তাদের বিবাহে ব্যয় কর এবং বাকী অংশ তাদেরকে দিয়ে দাও।
সহীহুল বুখারী, পূর্ব ৬০: নাবীগণের (আঃ) হাদীসসমূহ, অধ্যায় ৫৪ হাঃ ৩৪৭২; মুসলিম, পর্ব ৩০ : বিচার-ফায়সালা, অধ্যায় ১১, হাঃ ১৭২১
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১২২-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো আমানতদারিতা। একজন লোক জমি কিনে তাতে স্বর্ণভর্তি ঘড়া পেলেন। তিনি তা নিজের করে নেননি; বরং বিক্রেতাকে ফিরিয়ে দিতে চাইলেন, কারণ তিনি জমি কিনেছেন, স্বর্ণ নয়। বিক্রেতাও লোভ করেননি; তিনি বললেন, জমি ও এর ভিতরের সবকিছুই বিক্রি করেছেন। দুই পক্ষই নিজের লাভের দিকে না তাকিয়ে সততার পথে থাকলেন। শেষে মীমাংসাকারী তাদের ছেলে-মেয়ের বিয়ের কথা বললেন এবং স্বর্ণের কিছু অংশ বিয়েতে খরচ করে বাকিটা তাদের দেওয়ার কথা বললেন। হাদিসটি সততা, সম্পদের অধিকার এবং ন্যায় মীমাংসার সুন্দর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যের সম্পদ নিজের করে নেওয়া থেকে সতর্ক থাকা উচিত।
- লেনদেনে সততা দুই পক্ষের জন্যই কল্যাণকর আচরণ।
- বিরোধে শান্তিপূর্ণ মীমাংসা সম্পর্ককে সুন্দর করতে পারে।
- লোভ এড়িয়ে ন্যায়ভাবে সম্পদ ব্যবহার করা দরকার।
