১/৭৩. অধ্যায়ঃ

ঈসা মাসীহ (আঃ) ও মাসীহ দাজ্জালের আলোচনা।

কাবার কাছে ঈসা (আ.) ও দাজ্জাল দেখার স্বপ্নের হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৮

حديثُ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرَانِي اللَّيْلَةَ عِنْدَ الْكَعْبَةِ فِي المَنَامِ، فَإِذَا رَجُلٌ آدَمُ كَأَحْسَنِ مَا يُرَى مِنْ أُدْمِ الرِّجَالِ، تَضْرِبُ لِمَّتُهُ بَيْنَ مَنْكِبَيْهِ، رَجِلُ الشَّعَر، يَقْطُرُ رَأْسُهُ مَاءً، وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ وَهُوَ يَطُوفُ بِالْبَيْتِ، فَقُلْتُ: مَنْ هذَا فَقَالَوا: هذَا الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ، ثُمَّ رَأَيْتُ رَجُلاً وَرَاءَهُ جَعْدًا قَطِطًا، أَعْوَرَ الْعَيْنِ الْيُمْنَى، كَأَشْبَهِ مَنْ رَأَيْتُ بِابْنِ قَطَنٍ، وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلٍ يَطُوفُ بِالْبَيْتِ، فَقُلْتُ: مَنْ هذَا فَقَالُوا الْمَسِيحُ الدَّجَّالُ

আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি এক রাতে স্বপ্নে নিজেকে কাবার নিকট দেখলাম। হঠাৎ সেখানে বাদামী রং এর এক ব্যক্তিকে দেখলাম। তোমরা যেমন সুন্দর বাদামী রঙের লোক দেখে থাক তার থেকেও অধিক সুন্দর ছিলেন তিনি। তাঁর মাথার সোজা চুল তাঁর দুইস্কন্ধ পর্যন্ত ঝুলছিল। তার মাথা হতে পানি ফোঁটা ফোঁটা পড়ছিল। তিনি দুইজন লোকের কাঁধে হাত রেখে কাবা তওয়াফ করছিলেন। আমি জিজ্ঞেস করলাম ইনি কে? তারা জবাব দিলেন, ইনি মসীহ ইবনু মারইয়াম। অতঃপর তাঁর পেছনে অন্য একজন লোককে দেখলাম। তার মাথায় চুল ছিল বেশ কোঁকড়ানো, ডান চক্ষু টেরা, আকৃতিতে সে আমার দেখা মত ইবনু কাতানের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ। সে একজন লোকের দুইস্কন্ধে ভর দিয়ে কাবার চারদিকে ঘুরছিল। আমি জিজ্ঞেস করলাম, এ লোকটি কে? তারা বললেন, এ হচ্ছে মাসীহ দাজ্জাল।

সহীহুল বুখারী, পর্ব ৬০: নাবীগণের (আঃ) হাদীসসমূহ, অধ্যায় ৪৮, হাঃ ৩৪৪০; মুসলিম, পর্ব ১: ঈমান, ৭৫, হাঃ ১৬৯

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০৮-এর সারসংক্ষেপ

মূল বিষয়: ঈসা ও দাজ্জাল। এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এক রাতের স্বপ্নের কথা বলেছেন। তিনি নিজেকে কাবার কাছে দেখেন। সেখানে বাদামী বর্ণের সুন্দর এক ব্যক্তিকে দেখেন, যার সোজা চুল দুই কাঁধ পর্যন্ত ঝুলছিল এবং মাথা থেকে পানি পড়ছিল। তিনি দুই ব্যক্তির কাঁধে হাত রেখে কাবা তওয়াফ করছিলেন। জিজ্ঞেস করলে বলা হয়, তিনি মসীহ ইবনু মারইয়াম। এরপর তাঁর পেছনে আরেক ব্যক্তিকে দেখা যায়—কোঁকড়ানো চুল, ডান চোখ টেরা, ইবনু কাতানের সঙ্গে সাদৃশ্য। জিজ্ঞেস করলে বলা হয়, সে মাসীহ দাজ্জাল। হাদিসের মূল শিক্ষা হলো, সত্য মসীহ ঈসা (আ.) এবং মিথ্যা মসীহ দাজ্জালের পরিচয় আলাদা করে জানা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) স্বপ্নে ঈসা (আ.) ও দাজ্জালের চেহারার বর্ণনা দিয়েছেন।
  • হাদিসে ঈসা (আ.)-এর সৌন্দর্য ও দাজ্জালের চোখের ত্রুটি আলাদা করে এসেছে।
  • কাবা তওয়াফের দৃশ্য বর্ণনায় আছে, তবে এর বাইরে অতিরিক্ত দাবি করা উচিত নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন