২২/২২. অধ্যায়ঃ

যে ব্যক্তি ধারে কিছু নিল এবং ঋণদাতাকে তার চেয়ে বেশি দিল এবং তোমাদের মধ্যে সে উত্তম যে উত্তমভাবে অন্যের পাওনা আদায় করে।

ঋণ পরিশোধের হাদিস: পাওনাদারের অধিকার ও ভালো আচরণ

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৩২

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَجُلاً أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَقَاضَاهُ فَأَغْلَظَ، فَهَمَّ بِهِ أَصْحَابُهُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً ثمَّ قَالَ: [ص: 156] أَعْطُوهُ سِنًّا مِثْلَ سِنِّهِ قَالُوا: يَا رَسُولَ اللهِ إِلاَّ أَمْثَلَ مِنْ سِنِّهِ فَقَالَ: أَعْطُوهُ، فَإِنَّ مِنْ خَيْرِكُمْ أَحْسَنَكُمْ قَضَاءً

আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে পাওনার জন্য তাগাদা দিতে এসে রূঢ় ভাষায় কথা বলতে লাগল। এতে সাহাবীগণ তাকে শায়েস্তা করতে উদ্যত হলেন। তখন আল্লাহ্‌র রাসূল (ﷺ) বললেন, তাকে ছেড়ে দাও। কেননা, পাওনাদারদের কড়া কথা বলার অধিকার রয়েছে। তারপর তিনি বললেন, তার উটের সমবয়সী একটি উট তাকে দিয়ে দাও। তাঁরা বললেন, হে আল্লাহ্‌র রাসূল! এটা নেই। এর চেয়ে উত্তম উট রয়েছে। তিনি বললেন, তাই দিয়ে দাও। তোমাদের মধ্যে সেই সর্বোৎকৃষ্ট, যে ঋণ পরিশোধের বেলায় উত্তম।

সহীহুল বুখারী, পৰ্ব ৪০ ওয়াকালাহ (প্ৰতিনিধিত্ব), অধ্যায় ৬, হাঃ ২৩০৬; মুসলিম, পর্ব ২২ : পানি সিঞ্চন, অধ্যায় ২২, হাঃ ১৬০১

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল শিক্ষা হলো ঋণ পরিশোধের সময় ভালো আচরণ করা। এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে পাওনা চাইতে এসে কঠিন ভাষায় কথা বলল। সাহাবীগণ বিষয়টি পছন্দ করেননি এবং তাকে থামাতে চাইলেন। কিন্তু নবী (صلى الله عليه وسلم) ধৈর্য দেখালেন। তিনি বললেন, পাওনাদারের কথা বলার অধিকার আছে। এরপর তিনি লোকটির পাওনা পরিশোধ করতে বললেন। একই বয়সের উট না পাওয়া গেলে আরও ভালো উট দিতে বললেন। এখানে ঋণ পরিশোধ, পাওনাদারের অধিকার এবং লেনদেনে সুন্দর আচরণ—এই তিনটি বিষয় খুব পরিষ্কারভাবে এসেছে। হাদিসটি আমাদের শেখায়, কারও হক থাকলে তা গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। শুধু পাওনা ফেরত দিলেই নয়, সম্ভব হলে ভালোভাবে ও সম্মানের সঙ্গে পরিশোধ করাও উত্তম চরিত্রের অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাওনাদারের হক থাকলে তার দাবি গুরুত্ব দিয়ে শুনতে হবে।
  • রূঢ় কথার মুখেও ধৈর্য ও সংযম দেখানো ভালো আচরণের অংশ।
  • ঋণ পরিশোধে গড়িমসি না করে দায়িত্বশীল হওয়া উচিত।
  • সামর্থ্য থাকলে পাওনা ভালোভাবে আদায় করা উত্তম চরিত্রের লক্ষণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন