২২/২০. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০২৮ - হালাল-হারাম ও অন্তরের সতর্কতা
হালাল গ্রহণ করা ও সন্দেহযুক্তকে ছেড়ে দেয়া।
হালাল হারাম হাদিস: সন্দেহজনক বিষয় থেকে বাঁচা ও অন্তর ঠিক রাখার শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ১০২৮
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০২৮
حديث النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: الْحَلاَلُ بَيِّنٌ، وَالْحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمًا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ؛ فَمَنِ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ؛ أَلاَ وَإِنَّ لِكلِّ مَلِكٍ حِمًى، أَلاَ إِنَّ حِمَى اللهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ، أَلاَ وَإِنَّ فِي الْجَسدِ [ص: 154] مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ الْقَلْبُ
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি যে, ‘হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর এ দুইয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়- যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ হতে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে, তার উদাহরণ সে রাখালের ন্যায়, যে তার পশু বাদশাহ্ সংরক্ষিত চারণভূমির আশেপাশে চরায়, অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশংকা রয়েছে।জেনে রেখ যে, প্রত্যেক বাদশাহরই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরো জেনে রেখ যে, আল্লাহ্র যমীনে তাঁর সংরক্ষিত এলাকা হলো তাঁর নিষিদ্ধ কাজসমূহ। জেনে রেখ, শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রেখ, সে গোশতের টুকরোটি হল অন্তর।
সহীহুল বুখারী, পর্ব ২; ঈমান, অধ্যায় ৩৯, হাঃ ৫২; মুসলিম, পর্ব ২২ : পানি সিঞ্চন, অধ্যায় ২০, হাঃ ১৫৯৯
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) খুব সহজভাবে হালাল, হারাম এবং সন্দেহজনক বিষয় সম্পর্কে সতর্ক করেছেন। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। কিন্তু মাঝখানে এমন কিছু বিষয় থাকে, যা অনেক মানুষ পরিষ্কারভাবে জানে না। তাই সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকা একজন মুমিনের জন্য নিরাপদ পথ। এতে তার দ্বীন ও মর্যাদা রক্ষা পায়। হাদিসে রাখালের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, নিষিদ্ধ এলাকার কাছাকাছি গেলে সেখানে ঢুকে পড়ার আশঙ্কা থাকে। একইভাবে সন্দেহযুক্ত কাজের কাছে গেলে হারামে জড়িয়ে পড়ার ভয় থাকে। এই হালাল হারাম হাদিসের শেষ অংশে অন্তরের গুরুত্ব বলা হয়েছে। অন্তর ঠিক থাকলে শরীরের কাজও ঠিক হওয়ার দিকে যায়, আর অন্তর খারাপ হলে কাজও খারাপ হয়ে যেতে পারে। তাই সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকা এবং অন্তরকে ঠিক রাখার চেষ্টা করা এই হাদিসের মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হালাল ও হারাম স্পষ্ট; মাঝের সন্দেহজনক বিষয়গুলো থেকে সতর্ক থাকা দরকার।
- সন্দেহযুক্ত কাজ থেকে দূরে থাকা দ্বীন ও মর্যাদা রক্ষার একটি নিরাপদ পথ।
- হারামের কাছাকাছি গেলে তাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
- মানুষের কাজের ওপর অন্তরের অবস্থার বড় প্রভাব আছে।
