২২/১৮. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০২৭ - রিবা ও বাকিতে ক্রয়-বিক্রয়ের শিক্ষা

সমান সমান পরিমাণ খাদ্যশস্যের ক্রয়-বিক্রয়।

রিবা হাদিস: বাকিতে ক্রয়-বিক্রয় ও দীনার-দিরহাম বিনিময়ের শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০২৭

حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه وَأُسَامَةَ عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ أَنَّه سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه، يَقُولُ: الدِّينَارُ بِالدِّينَارِ وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ (قَالَ) فَقُلْتُ لَهُ: فَإَنَّ ابْنَ عَبَّاسٍ لاَ يَقُولُهُ: فَقَالَ أَبُو سَعِيدٍ: سَأَلْتُهُ فَقُلْتُ سَمِعْتَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ وَجَدْتَهُ [ص: 153] فِي كِتَابِ اللهِ قَالَ كُلُّ ذلِكَ لاَ أَقولُ، وَأَنْتُمْ أَعْلَمُ بِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي، وَلكِنَّنِي أَخْبَرَنِي أُسَامَةُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ رِبَا إِلاَّ فِي النَّسِيئَةِ

আবু সালিহ যায়য়াত (রহঃ) হতে বর্ণিতঃ

আমি আবু সাঈদ খুদরী (রাঃ)-কে বলতে শুনলাম, দীনারের বদলে দীনার এবং দিরহামের বদলে দিরহাম (সমান সমান বিক্রি করবে)। এতে আমি তাঁকে বললাম, ইবনু ‘আব্বাস (রাঃ) তো তা বলেন না? উত্তরে আবু সাঈদ (রাঃ) বলেন, আমি তাঁকে (ইবনু ‘আব্বাসকে) জিজ্ঞেস করেছিলাম যে, আপনি তা নবী (ﷺ)-এর নিকট হতে শুনেছেন না আল্লাহ্‌র কিতাবে পেয়েছেন? তিনি বললেন, এর কোনটি বলিনি। আপনারাই তো আমার চেয়ে নবী (ﷺ) সম্পর্কে বেশি জানেন। অবশ্য আমাকে উসামা [ইবনু যায়দ (রাঃ)] জানিয়েছেন যে, নবী (ﷺ) বলেছেন, বাকী বিক্রি ব্যতীত ‘রিবা’ হয় না।

সহীহুল বুখারী, পর্ব ৩৪; ক্রয়-বিক্রয়, অধ্যায় ৭৯, হাঃ ২১৭৮-২১৭৯; মুসলিম, পর্ব ২২ : পানি সিঞ্চন, অধ্যায় ১৮, হাঃ ১৫৯৬আবু ‘আবদুল্লাহ (বুখারী) (রহঃ) বলেন, আমি সুলায়মান ইবনু র্হাব (রহঃ)-কে বলতে শুনেছি, বাকী বিক্রি ব্যতীত ‘রিবা’ হয় না, এ কথার অর্থ আমাদের মতে এই যে, সোনা-রূপার বিনিময়ে, গম যবের বিনিময়ে কম-বেশি বেচা-কেনা করাতে দোষের কিছু নেই যদি নগদ হয়, কিন্তু বাকী বেচা-কেনাতে কোন কল্যাণ নেই।

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো রিবা এবং বাকিতে ক্রয়-বিক্রয়। আবু সাঈদ খুদরী (রাঃ) দীনারের বদলে দীনার এবং দিরহামের বদলে দিরহাম সমান সমান বিক্রির কথা বলেছেন। এখানে বিনিময়ের ক্ষেত্রে সতর্কতা শেখানো হয়েছে, বিশেষ করে যখন একই ধরনের মুদ্রা একে অন্যের বদলে দেওয়া হয়। কথোপকথনে দেখা যায়, তিনি ইবনু আব্বাস (রাঃ)-এর বক্তব্য যাচাই করেছেন এবং জিজ্ঞেস করেছেন, তিনি কি এটি সরাসরি নবী (صلى الله عليه وسلم) থেকে শুনেছেন, নাকি আল্লাহর কিতাবে পেয়েছেন। এতে বোঝা যায়, দ্বীনের বিষয়ে কথা বলার সময় দলিল যাচাই করা জরুরি। হাদিসে আরও এসেছে, নবী (صلى الله عليه وسلم) বলেছেন, বাকী বিক্রি ব্যতীত রিবা হয় না। এরপর বুখারী (রহ.)-এর বর্ণিত ব্যাখ্যায় বলা হয়েছে, সোনা-রূপা বা গম-যবের বিনিময় নগদ হলে কম-বেশি লেনদেনে দোষ নেই, কিন্তু বাকিতে এমন লেনদেনে কল্যাণ নেই। তাই এই রিবা হাদিস আমাদের লেনদেনে সততা, স্পষ্টতা এবং নগদ-বাকির পার্থক্য বুঝতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • একই ধরনের মুদ্রা বিনিময়ে সমতা বজায় রাখার শিক্ষা পাওয়া যায়।
  • দ্বীনের বিষয়ে কোনো বক্তব্য শুনলে তার উৎস যাচাই করা গুরুত্বপূর্ণ।
  • হাদিসে বাকিতে বিক্রির সঙ্গে রিবার সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ হয়েছে।
  • লেনদেনে অস্পষ্টতা ও ঝুঁকিপূর্ণ বাকির বিষয় থেকে সতর্ক থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন