২২/১. অধ্যায়ঃ
পানি বণ্টন এবং ফলমূল ও শাকসবজি ভাগাভাগির ভিত্তিতে বর্গাচাষের ব্যবস্থা।
খায়বার চুক্তি: চাষাবাদ, অর্ধেক ফল ও থাকার শর্ত
আল-লু'লু ওয়াল মারজান : ১০০০
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০০০
حديث ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه، أَجْلَى الْيَهُودَ وَالنَّصَارَى مِنْ أَرْضِ الْحِجَازِ وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا ظَهَرَ عَلَى خَيْبَرَ أَرَادَ إِخْرَاجَ الْيَهُودِ مِنْهَا، وَكَانَتِ الأَرْضُ حِينَ ظَهَرَ عَلَيْهَا للهِ وَلِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِلْمُسْلِمِينَ، وَأَرَادَ إِخْرَاجَ الْيَهُودِ مِنْهَا، فَسَأَلَتِ الْيَهُودُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُقِرَّهُمْ بِهَا أَنْ يَكْفُوا عَمَلَهَا وَلَهمْ نِصْفُ الثَّمَرِ، [ص: 144] فَقَالَ لَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: نُقِرُّكُمْ بِهَا عَلَى ذَلِكَ مَا شِئْنَا فَقَرُّوا بِهَا حَتَّى أَجْلاَهُمْ عُمَرُ إِلَى تَيْمَاءَ وَأَرِيحَاءَ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (ﷺ) যখন খায়বার জয় করেন, তখন ইয়াহূদীদের সেখান হতে বের করে দিতে চেয়েছিলেন। যখন তিনি কোন স্থান জয় করেন, তখন তা আল্লাহ্, তাঁর রাসূল (ﷺ) ও মুসলিমদের জন্য হয়ে যায়। কাজেই ইয়াহূদীদের সেখান হতে বহিষ্কার করে দিতে চাইলেন। তখন ইয়াহূদীরা আল্লাহ্র রাসূল (ﷺ)-এর কাছে অনুরোধ করল যেন তাদের সে স্থানে বহাল রাখা হয় এ শর্তে যে, তারা সেখানে চাষাবাদের দায়িত্ব পালন করবে আর ফসলের অর্ধেক তাদের থাকবে। আল্লাহ্র রাসূল (ﷺ) তাদের বললেন, আমরা এ শর্তে তোমাদের এখানে বহাল থাকতে দিব যতদিন আমাদের ইচ্ছা। কাজেই তারা সেখানে বহাল রইল। অবশেষে ‘উমার (রাঃ) তাদেরকে তাইমা ও আরীহায় নির্বাসিত করে দেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৪১ : চাষাবাদ, অধ্যায় ১৭, হাঃ ২৩৩৮; মুসলিম, পর্ব ২২ : পানি সিঞ্চন, অধ্যায় ১, হাঃ ১৫৫১
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০০০-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো খায়বার চুক্তি। আল্লাহ্র রাসূল (صلى الله عليه وسلم) খায়বার জয় করার পর ইয়াহূদীদের সেখান থেকে বের করে দিতে চেয়েছিলেন। কারণ স্থানটি আল্লাহ্, তাঁর রাসূল (صلى الله عليه وسلم) ও মুসলিমদের জন্য হয়ে যায়। তখন ইয়াহূদীরা অনুরোধ করল, তাদের সেখানে থাকতে দেওয়া হোক; তারা চাষাবাদের কাজ করবে এবং ফসলের অর্ধেক তাদের থাকবে। রাসূল (صلى الله عليه وسلم) বললেন, মুসলিমদের ইচ্ছা থাকা পর্যন্ত এই শর্তে তাদের রাখা হবে। তারা সেখানে ছিল, পরে উমার (রাঃ) তাদের তাইমা ও আরীহায় পাঠিয়ে দেন। এই হাদিসে জমি, চুক্তি, চাষাবাদের দায়িত্ব, ফসল ভাগ এবং থাকার শর্ত—সবকিছু স্পষ্টভাবে এসেছে। তাই এটি খায়বারের কৃষি চুক্তি বোঝার একটি গুরুত্বপূর্ণ বর্ণনা। এ কারণে হাদিসটি আজকের ব্যবসা ও কৃষি চুক্তিতেও সততা, স্পষ্টতা এবং দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খায়বার জয়ের পর জমির মালিকানা মুসলিমদের সঙ্গে যুক্ত হয়েছে।
- ইয়াহূদীদের চাষাবাদের দায়িত্বে রাখা হয়েছিল।
- ফসলের অর্ধেক তাদের থাকার শর্ত এসেছে।
- থাকার অনুমতি মুসলিমদের ইচ্ছার সঙ্গে যুক্ত ছিল।
