২৯/১. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৯৭
حديث عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبُعِ دِينَارٍ أخرجه البخاري في 86 كتاب الحدود: 13 باب قول الله تعالى (والسارق والسارقة فاقطعوا أيديهما)
নবী (ﷺ) বলেনঃ সিকি দীনার চুরি করায় হাত কাটা হবে।
সহীহুল বুখারী, পৰ্ব ৮৬: দণ্ডবিধি, অধ্যায় ১৩, হাঃ ৬৭৯০; মুসলিম, পর্ব ২৯: হুদুদ, অধ্যায় ১, হাঃ ১৬৮৪
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৯৮
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: قَطَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَ سارِقٍ فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلاَثَةُ دَرَاهِمَ
নবী (ﷺ) তিন দিরহাম মূল্যমানের ঢাল চুরি করার অপরাধে চোরের হাত কর্তন করেছেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৮৬; দণ্ডবিধি, অধ্যায় ১৩, হাঃ ৬৭৯৮; মুসলিম, পর্ব ২৯: হুদূদ, অধ্যায় ১, হাঃ ১৬৮৬