১৫/১. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৩১
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللهِ مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ يَلْبَسُ الْقُمُصَ وَلاَ الْعَمَائِمَ وَلاَ السَّرَاوِيلاَتِ وَلاَ الْبَرَانِسَ وَلاَ الْخِفَافَ، إِلاَّ أَحَدٌ لاَ يَجِدُ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ، وَلاَ تَلْبَسُوا مِنَ الثِّيَابِ شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ أَوْ وَرْسٌ
এক ব্যক্তি বললঃ হে আল্লাহ্র রাসূল! মুহরিম লোক কী কী পোশাক পরবে? আল্লাহ্র রাসূল (ﷺ) বললেনঃ তোমরা (ইহরাম অবস্থায়) জামা, পাগড়ী, পায়জামা, টুপি ও মোজা পরবে না। তবে যে ব্যক্তির জুতা নেই, সে কেবল মোজা পরতে পারবে, কিন্তু উভয় মোজা টাখনুর নীচ থেকে কেটে ফেলবে। আর যা‘ফরান ও ওয়ারস রং যাতে লেগেছে, এমন কাপড় পরবে না।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫: হাজ্জ, অধ্যায় ২১, হাঃ ৫৮০৩; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ১, হাঃ ১১৭৭
১৫/২. অধ্যায়ঃ