১৪/১. অধ্যায়ঃ
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭২৭
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ
আল্লাহর রাসূল (ﷺ) রমাযানের শেষ দশকে ই‘তিকাফ করতেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৩৩: ইতিকাফ, অধ্যায় ১, হাঃ ২০২৫; মুসলিম কিতাবুল ইতিকাফ ১৪, অধ্যায় ১, হাঃ ১১৭১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭২৮
حديث عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ، حَتَّى تَوَفَّاهُ اللهُ، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ
নবী (ﷺ) রমাযানের শেষ দশক ই‘তিকাফ করতেন। তাঁর ওফাত পর্যন্ত এ নিয়মই ছিল। এরপর তাঁর সহধর্মিণীগণও (সে দিনগুলোতে) ই‘তিকাফ করতেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৩৩: ইতিকাফ, অধ্যায় ১, হাঃ ২০২৬; মুসলিম, পর্ব ১৪: ইতিকাফ, অধ্যায় ১, হাঃ ১১৭২