৩/১৫. অধ্যায়ঃ

সহিহ ফাযায়েলে আমল হাদিস ১২৩ - ফাযায়িলে সলাত

মাসজিদ ঝাড়– দেয়ার ফযীলাত

সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১২৩

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

একজন কালো বর্ণের পুরুষ অথবা কালো বর্ণের মহিলা মসজিদ ঝাড়ু দিতো। অতঃপর সে মারা গেলো। কিন্তু নবী (ﷺ) তা জানতেন না। একদা নবী (ﷺ) তার সম্পর্কে জিজ্ঞেস করে বললেন, তার খবর কি? সাহাবীগণ বলেন, সে মারা গেছে, হে আল্লাহর রাসূল! নবী (ﷺ) বললেন : তোমরা আমাকে খবর দিলে না কেন? তারা লোকটির কাহিনী বলে বললো, সে তো এরূপ এরূপ ছিল। বর্ণনাকারী বলেন, তারা তাকে যেন খাটো করলো। আমাকে তার কবরটা দেখিয়ে দাও। অতঃপর তিনি (ﷺ) তার কবরের নিকট গেলেন এবং তার জানাযার সালাত আদায় করলেন।

হাদীস সহীহ : সহীহুল বুখারী হা/১২৫১- হাদীসের শব্দাবলী তার, ইবনু মাজাহ হা/১৫৩০।

অনুবাদের উৎস

সংকলক:
আহসানুল্লাহ বিন সানাউল্লাহ
প্রকাশক:
আল্লামা আলবানী একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন