১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৯৬ - পথভ্রষ্ট তওবাকারী মুমিন বিষয়ক জাল হাদিস

১ থেকে ১০০ নং হাদিস

পথভ্রষ্ট তওবাকারী মুমিনকে ভালবাসা: জাল হাদিসের সনদ বিশ্লেষণ

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৯৬

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

নিশ্চয় আল্লাহ ভালবাসেন পথভ্রষ্ট তওবাকারী মু‘মিন বান্দাকে। হাদীসটি জাল এটি আব্দুল্লাহ ইবনু আহমাদ “যাওয়াইদুল মুসনাদ” গ্রন্থে (নং ৬০৫, ৮১০) এবং তাঁর সূত্রে আবু নু‘য়াইম “হিলইয়্যাহ্‌” গ্রন্থে (৩/১৭৮-১৭৯) উল্লেখ করেছেন। এ সূত্রে আবু আব্দিল্লাহ মাসলামা আর-রাযী রয়েছেন। তিনি আবু আম্‌র আল-বাজালী হতে আর তিনি আব্দুল মালেক ইবনু সুফিয়ান আস-সাকাফী হতে ... বর্ণনা করেছেন। এ সনদটি জাল। কারণ আবু আব্দিল্লাহ মাসলামা আর-রাযীর জীবনী পাচ্ছি না। হাফিয ইবনু হাজার তাকে তার “তা’জীলুল মানফা‘য়াহ” গ্রন্থে উল্লেখ করেননি।আবূ আম্‌র আল-বাজালী সম্পর্কে যাহাবী “আল-মীযান” গ্রন্থে এবং ইবনু হাজার “আত-তা‘জীল” গ্রন্থে বলেনঃ বলা হয় তার নাম আবীদা, তার থেকে হারামী ইবনু হাফ্‌স হাদীস বর্ণনা করেছেন। ইবনু হিব্বান বলেনঃ তার মাধ্যমে দলীল গ্রহণ করা হালাল নয়। হাফিয ইবনু হাজার দৃঢ়তার সাথে “আল-কুনা” গ্রন্থে “লিসানুল মীযান”-এর উদ্ধৃতিতে (৬/৪১৯) বলেছেনঃ তিনি হচ্ছেন আবীদা ইবনু আব্দির রহমান। তাকে ইবনু হিব্বান উল্লেখ করে বলেছেনঃ তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে জাল হাদীস বর্ণনা করতেন।আব্দুল মালেক ইবনু সুফিইয়ান আস-সাকাফী সম্পর্কে হুসাইনী বলেনঃ তিনি মাজহূল। হাফিয ইবনু হাজার তার এ কথাকে “আত-তা‘জীল” গ্রন্থে সমর্থন করেছেন। এছাড়া হাদীসটি ওয়াকেদী সূত্রে বর্ণিত হয়েছে। তিনি একজন মিথ্যুক। অতএব হাদীসটি বানোয়াট।

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৯৬-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় বলা হয়েছে, আল্লাহ পথভ্রষ্ট তওবাকারী মুমিন বান্দাকে ভালবাসেন। কিন্তু প্রদত্ত তাহকীক অনুযায়ী হাদিসটি জাল। সনদে আবু আব্দিল্লাহ মাসলামা আর-রাযী আছেন, যার জীবনী পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। আবূ আম্র আল-বাজালী সম্পর্কে ইবনু হিব্বান বলেছেন, তার মাধ্যমে দলীল গ্রহণ করা হালাল নয়। হাফিয ইবনু হাজারের উদ্ধৃতিতে তাকে আবীদা ইবনু আব্দির রহমান বলা হয়েছে এবং তার সম্পর্কে বলা হয়েছে, তিনি নির্ভরযোগ্যদের নামে জাল হাদিস বর্ণনা করতেন। আব্দুল মালেক ইবনু সুফিয়ান আস-সাকাফীও মাজহূল। তাই তওবা, আল্লাহর ভালোবাসা ও মুমিনের ফিরে আসার কথা বললেও এই নির্দিষ্ট বাক্য প্রমাণিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর ভালোবাসা নিয়ে নির্দিষ্ট দাবি করতে সহিহ দলীল দরকার।
  • মাজহূল ও জালকারী রাবী থাকলে বর্ণনা গ্রহণযোগ্য নয়।
  • তওবা বিষয়ে সুন্দর বাক্য হলেও তা হাদিস হতে নাও পারে।
  • ধর্মীয় আশা দেওয়ার সময় জাল বর্ণনা ব্যবহার করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন