১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৮২ - আবুল ফযলকে সুসংবাদ বিষয়ক জাল হাদিস

১ থেকে ১০০ নং হাদিস

আবুল ফযলকে সুসংবাদ বিষয়ক জাল হাদিস ও বর্ণনাকারী যাচাই

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৮২

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

হে আবুল ফযল! তোমাকে কি সুসংবাদ দেব না? নিশ্চয়ই আল্লাহ্‌ আমার মাধ্যমে এ কর্ম উন্মোচন করেছেন এবং তা তোমার সন্তান দ্বারা সমাপ্ত করবেন। হাদীসটি জাল। হাদীসটি আবূ নু’য়াইম “হিলইয়্যাহ” গ্রন্থে (১/১৩৫) লাহিয ইবনু জা’ফার আত-তাইমী সূত্রে...বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছিঃ লাহিয মিথ্যার দোষে দোষী ব্যক্তি। তার সম্পর্কে ইবনু আদী বলেনঃ তিনি বাগদাদী মজহূল। তিনি নির্ভরশীলদের উদ্ধৃতিতে মুনকার হাদিস বর্ণনা করতেন। অতঃপর আলী (রাঃ) এর ফযীলত বর্ণনায় তার একটি হাদীস উল্লেখ করে বলেনঃ (আরবী) ‘এ হাদীসটি বাতিল।’ যাহাবী বলেনঃ আল্লাহ্‌র কসম এটি সর্বাপেক্ষা বড় জাল হাদীস। (আল্লাহ্‌র অভিশাপ সেই ব্যক্তিকে যে আলী (রাঃ) কে মুহাব্বাত করে না।

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৮২-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আবুল ফযলকে উদ্দেশ করে বলা হয়েছে, আল্লাহ রাসূলের মাধ্যমে একটি কাজ শুরু করেছেন এবং তা তাঁর সন্তান দ্বারা শেষ করবেন। কথাটি শুনতে বিশেষ মর্যাদার মতো মনে হলেও প্রদত্ত তাহকীক অনুযায়ী হাদিসটি জাল। এখানে প্রধান শিক্ষা হলো ফযীলত বিষয়ক বর্ণনা যাচাই করা। আবূ নু‘য়াইম হিলইয়্যাহ গ্রন্থে এটি উল্লেখ করেছেন, কিন্তু সনদে লাহিয ইবনু জা‘ফার আত-তাইমী আছেন। আলবানীর বক্তব্য অনুযায়ী, লাহিয মিথ্যার দোষে দোষী ব্যক্তি। ইবনু আদী তাকে বাগদাদী মাজহূল বলেছেন এবং নির্ভরযোগ্যদের নামে মুনকার হাদিস বর্ণনা করতেন বলে উল্লেখ করেছেন। তাই কারও মর্যাদা বা বংশ নিয়ে কোনো কথা প্রচার হলে শুধু সুন্দর শোনার কারণে তা গ্রহণ করা নিরাপদ নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফযীলত বিষয়ক হাদিসও সনদ ছাড়া গ্রহণ করা যায় না।
  • মাজহূল বা মিথ্যার দোষে অভিযুক্ত বর্ণনাকারীর বর্ণনা থেকে সতর্ক থাকতে হয়।
  • কারও বংশ বা মর্যাদা নিয়ে অতিরঞ্জিত কথা যাচাই ছাড়া প্রচার করা উচিত নয়।
  • জাল হাদিস চেনার জন্য মুহাদ্দিসদের সমালোচনা গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন