১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৮১ - আব্বাস বংশের মাহদী বিষয়ক জাল হাদিস

১ থেকে ১০০ নং হাদিস

আব্বাস বংশের মাহদী বিষয়ক জাল হাদিস: সনদ যাচাইয়ের শিক্ষা

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৮১

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

হে আব্বাস! নিশ্চয় আল্লাহ আমার মাধ্যমে এ কর্ম উন্মোচন করেছেন, যার সমাপ্তি টানবেন তোমার সন্তানদের মধ্য হতে এক যুবকের মাধ্যমে। তিনি ইনসাফ দ্বারা তাকে (যমীনকে) পরিপূর্ণ করে দিবেন; যেমনি ভাবে তাকে (যমীনকে) অত্যাচার দ্বারা পূর্ণ করে দেয়া হয়েছিল। তিনি ঈসা (আঃ)-এর সাথে সালাত কায়েম করবেন (তাঁর ইমামতি করবেন)।হাদীসটি জাল। হাদীসটি খাতীব বাগদাদী “তারীখু বাগদাদ” গ্রন্থে (৪/১১৭) উল্লেখ করেছেন এবং তার সূত্রে ইবনুল জাওযী “আল-ওয়াহিয়াত” গ্রন্থে (১৪৩৭) উল্লেখ করেছেন। এটির সনদে আহমাদ ইবনু হাজ্জাজ নামক এক বর্ণনাকারী আছেন, তাকে যাহাবী এ হাদীসের ব্যাপারে মিথ্যার দোষে দোষী করেছেন। তার এ কথার সাথে হাফিয ইবনু হাজার “লিসানুল মীযান” গ্রন্থে ঐকমত্য পোষণ করেছেন।হাদীসটি সুয়ূতী “আল-লাআলিল মাসনূ‘য়াহ” গ্রন্থে (১/৪৩১-৪৩৪) উল্লেখ করেছেন। কিন্তু তিনি কোন হুকুম না লাগিয়ে চুপ থেকেছেন। ইবনু জাওযী “মাওযূ’আত” গ্রন্থে (২/৩৭) উল্লেখ করে বলেছেনঃ এটি জাল। খাতীব বাগদাদী “তারীখু বাগদাদ” গ্রন্থে অন্য এক সনদে (৪/১১৭) উল্লেখ করেছেন এবং তার সূত্রে ইবনুল জাওযী “ইলালুল মুতানাহিয়াহ” গ্রন্থে (২/৩৭৫/১৪৩৮) উল্লেখ করার পর বলেছেনঃ এটির সনদে সমস্যা নেই। কিন্তু এটির সনদে দুটি সমস্যা রয়েছেঃ১। আব্দুস সামাদ ইবনু ‘আলী, তিনি হাশেমী; তাকে উকায়লী (৩/৮৪/১০৫৩) দুর্বল আখ্যা দিয়েছেন।২। মুহাম্মদ ইবনু নূহ্‌ ইবনে সা‘ঈদ আল-মুয়াজ্জিন; তার সম্পর্কে যাহাবী বলেনঃ তার এ হাদীসটি মিথ্যা এবং তার পিতা মাজহূল।

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৮১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় বলা হয়েছে, আল্লাহ রাসূলের মাধ্যমে একটি কাজ শুরু করেছেন এবং আব্বাস (রাঃ)-এর সন্তানদের মধ্য থেকে এক যুবকের মাধ্যমে তা শেষ করবেন। আরও বলা হয়েছে, তিনি পৃথিবীকে ইনসাফে পূর্ণ করবেন এবং ঈসা (আঃ)-এর সঙ্গে সালাত কায়েম করবেন। কিন্তু প্রদত্ত তাহকীক অনুযায়ী হাদিসটি জাল। এখানে মূল বিষয় হলো মাহদী বিষয়ক বর্ণনা যাচাই এবং জাল হাদিস চেনা। সনদে আহমাদ ইবনু হাজ্জাজ নামে একজন বর্ণনাকারী আছেন, যাকে যাহাবী এ হাদিসের ব্যাপারে মিথ্যার দোষে অভিযুক্ত করেছেন। ইবনু হাজারও এ কথার সঙ্গে একমত হয়েছেন। অন্য সনদেও আব্দুস সামাদ ইবনু আলী এবং মুহাম্মদ ইবনু নূহ সম্পর্কে সমস্যা বলা হয়েছে। তাই আকর্ষণীয় কথা হলেও হাদিস গ্রহণের আগে সনদ দেখা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মাহদী বিষয়ক বর্ণনা শুনলেই তা গ্রহণ করা ঠিক নয়; সনদ যাচাই দরকার।
  • কোনো বর্ণনাকারীর ওপর মিথ্যার অভিযোগ থাকলে সেই বর্ণনা গ্রহণযোগ্য থাকে না।
  • ধর্মীয় বিষয়ে আবেগ নয়, যাচাই করা জ্ঞানকে গুরুত্ব দিতে হয়।
  • জাল হাদিস প্রচার করা থেকে সতর্ক থাকা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন