১/১. অধ্যায়ঃ
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৮০ - মাহদী আব্বাসের সন্তান—জাল বর্ণনা
১ থেকে ১০০ নং হাদিস
মাহদী আব্বাসের সন্তান? জাল বর্ণনার সতর্কতা
জাল ও যঈফ হাদীস সিরিজ : ৮০
জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৮০
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
মাহদী হবে আমার চাচা আব্বাসের সন্তানদের থেকে। হাদীসটি জাল। এটিকে দারাকুতনী “আল-আফরাদ” গ্রন্থে (২/নম্বর ২৬) উল্লেখ করেছেন। তার থেকে দাইলামী (৪/৮৪) ও ইবনুল জাওযী “আল-ওয়াহিয়াত” গ্রন্থে (১৪৩১) মুহাম্মদ ইবনুল ওয়ালীদ আল-কুরাশী সূত্রে .... উল্লেখ করেছেন। দারাকুতনী বলেনঃ হাদীসটি গারীব, মুহাম্মদ ইবনুল ওয়ালীদ এককভাবে উল্লেখিত সনদে বর্ণনা করেছেন।আমি (আলবানী) বলছিঃ তিনি মিথ্যার দোষে দোষী। ইবনু আদী বলেনঃ (আরবি) তিনি হাদীসটি জাল করতেন। আবূ আরূবাহ বলেনঃ (আরবি) ‘তিনি মিথ্যুক।’ ইবনুল জাওযীর উদ্ধৃতিতে মানাবী একই কারণ দর্শিয়েছেন। আমি (আলবানী) বলছিঃ এ হাদীসটি মিথ্যা হওয়ার প্রমাণ এই যে, এটি রাসূল (ﷺ) এর কথা বিরোধী। তিনি বলেনঃ “মাহদী আমার মেয়ে ফাতিমার সন্তানদের মধ্য থেকে হবে।” এটিকে আবূ দাউদ (২/২০৭-২০৮), ইবনু মাজাহ (২/৫১৯), হাকিম (৪/৫৫৭), আবূ আম্র আদ্দানী ও উকায়লী যিয়াদ ইবনু বায়ান সূত্রে বর্ণনা করেছেন।
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৮০-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় বলা হয়েছে, মাহদী হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চাচা আব্বাস রা.-এর সন্তানদের মধ্য থেকে। প্রদত্ত তাহকীক অনুযায়ী হাদিসটি জাল। দারাকুতনী এটিকে গারীব বলেছেন এবং মুহাম্মাদ ইবনুল ওয়ালীদ এককভাবে বর্ণনা করেছেন। আলবানী বলেছেন, তিনি মিথ্যার দোষে দোষী; ইবনু আদী তাঁর সম্পর্কে হাদিস জাল করার কথা বলেছেন, আবূ আরূবাহ তাঁকে মিথ্যুক বলেছেন। পাঠে আরও বলা হয়েছে, এই বর্ণনা সেই কথার বিরোধী যেখানে মাহদীকে ফাতিমা রা.-এর সন্তানদের মধ্য থেকে বলা হয়েছে। তাই মাহদীর বংশ, পরিচয় ও শেষ যুগের কথা নিয়ে নিশ্চিত দাবি করতে হলে সহীহ বা গ্রহণযোগ্য দলীল দরকার। জাল বর্ণনা বিশ্বাসের বিষয়কে ঘোলাটে করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মাহদীর বংশ নিয়ে জাল বর্ণনা প্রচার করা উচিত নয়।
- একজন মিথ্যুক বর্ণনাকারীর একক বর্ণনা গ্রহণযোগ্য নয়।
- শেষ যুগের বিষয়ে আবেগ নয়, দলীল প্রয়োজন।
- প্রচলিত দাবি অন্য বর্ণনার বিরোধী হলে আরও সতর্ক হতে হয়।
