১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৭১ - আযানের তাকবীর আলাদা আলাদা বলা—ভিত্তিহীন

১ থেকে ১০০ নং হাদিস

আযানের তাকবীর: ভিত্তিহীন পদ্ধতি নয়, সহীহ সুন্নাহ

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৭১

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

তাকবির হচ্ছে পৃথক পৃথক ভাবে। (অর্থাৎ আযানের তাকবির)।

হাদীসটির কোন ভিত্তি নেই। এমনই বলেছেন হাফিয ইবনু হাজার, সাখাবী ও সুয়ূতী। তবে সুয়ূতি এটিকে ইব্‌রাহীম নাখ’ঈর কথা হিসেবে উল্লেখ করেছেন। তিনি এ তাকবির দ্বারা বুঝিয়েছেন সালাতের তাকবির। আযানের সাথে এর কোন সম্পর্ক নেই, যেমনভাবে কেউ কেউ ধারণা পোষণ করেছেন। মিসরের একদল লোক এ হাদীসের উপর আমল করে পৃথক পৃথক ভাবে আযান দিয়ে থাকেন। যদিও এ পদ্ধতিতে আযান দেয়ার কোন ভিত্তি সুন্নাতের মধ্যে নেই। কারণ আযানে দু’তাকবিরকে একসাথে জোড়া জোড়া করে বলার ব্যাপারে সহীহ সুন্নাতে প্রকাশ্য ইঙ্গিত এসেছে। যা সহীহ মুসলিমে উমর (রাঃ) হতে বর্ণিত হয়েছে।

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৭১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় বলা হয়েছে, তাকবীর পৃথক পৃথকভাবে হবে—এটি আযানের তাকবীর হিসেবে প্রচলিত করা হয়েছে। কিন্তু প্রদত্ত তাহকীক অনুযায়ী এর কোনো ভিত্তি নেই। হাফিয ইবনু হাজার, সাখাবী ও সুয়ূতী এ কথা বলেছেন। সুয়ূতী এটিকে ইবরাহীম নাখঈর কথা হিসেবে উল্লেখ করেছেন, আর সেখানে সলাতের তাকবীর বোঝানো হয়েছে, আযানের সাথে নয়। পাঠে আরও বলা হয়েছে, মিসরের কিছু লোক এই ধারণায় আযান আলাদাভাবে দেয়, অথচ সুন্নাহতে আযানের তাকবীর জোড়া করে বলার ইঙ্গিত এসেছে। তাই আযানের পদ্ধতি নিয়ে প্রচলন নয়, প্রমাণ দেখা দরকার। আযান মুসলিম সমাজের প্রকাশ্য ইবাদত; এতে ভিত্তিহীন পরিবর্তন ভালো নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আযানের পদ্ধতি সহীহ সুন্নাহ থেকে নিতে হবে।
  • সলাতের তাকবীর ও আযানের তাকবীর এক বিষয় নয়।
  • কোনো অঞ্চলের প্রচলন সুন্নাহর দলীল হতে পারে না।
  • ইবাদতের প্রকাশ্য রূপে ভিত্তিহীন পরিবর্তন এড়ানো উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন