১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৭০ - খাওয়ানো-পান করানোর অতিরঞ্জিত ফজিলত—জাল

১ থেকে ১০০ নং হাদিস

খাদ্যদান ফজিলত: জাল বর্ণনা ও সতর্ক দৃষ্টিভঙ্গি

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৭০

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

যে ব্যক্তি তার কোন ভাইকে পরিতৃপ্ত না হওয়া পর্যন্ত রুটি খাওয়াবে। তৃষ্ণা না মেটা পর্যন্ত পানি পান করাবে। তাকে আল্লাহ্‌ সাত খন্দক সমপরিমাণ জাহান্নাম হতে দূরে সরিয়ে দিবেন। দু’খন্দকের মধ্যের দূরত্ব হবে পাঁচশত বছরের চলার পথের সমপরিমাণ।

হাদীসটি জাল। হাদীসটি দুলাবী “আল-কুনা” গ্রন্থে (১/১১৭), ইয়াকূব আল-ফুসাবী “আত-তারীখ” গ্রন্থে (২/৫২৭), ইবনু আবী হাকাম “ফতূহে মিসর” গ্রন্থে (পৃ:২৫৪), হাকিম (৪/১২৯), তাবারানী “আল-আওসাত” গ্রন্থে (১/৯৫/১) ও ইবনু আসাকির (৬/১১৫/২) ইদরীস ইবনু ইয়াহিয়া খাওলানী সূত্রে ...বর্ণনা করেছেন। এ সনদে রাজা ইবনু আবী আতা নামক এক বর্ণনাকারী রয়েছেন। হাকিম হাদীসটি সম্পর্কে বলেন : সহীহ! আর তার সাথে সুর মিলিয়েছেন হাফিয যাহাবী! এটি তাদের দু’জনের মারাত্মক ভুল। কারণ এ রাজাকে কেউ নির্ভরশীল বলেননি, বরং তিনি একজন মিথ্যার দোষে দোষী ব্যক্তি। শুনুন স্বয়ং হাকিম নিজে তার সম্পর্কে কি বলেছেন, যাহাবী নিজেই যা “আল-মীযান” গ্রন্থে উল্লেখ করেছেন। নিজে তাকে কিঞ্চিৎ ভাল বলার পর বলেছেন, হাকিম বলেন : তিনি মিসরী-জাল হাদীসের হোতা। ইবনু হিব্বান বলেন : তিনি জাল হাদীস বর্ণনাকারী। অতঃপর এ হাদীসটি মিসরীদের সূত্রে উল্লেখ করেছেন। ইবনুল জাওযী তার “আল-মাওযূ’আত” গ্রন্থে (২/১৭২) হাদীসটি উল্লেখ করেছেন। সুয়ূতী “আল-লাআলী” গ্রন্থে (২/৮৭) তা সমর্থন করেছেন। হাফিয ইবনু হাজার “লিসানুল মীযান” গ্রন্থে বলেছেন যে, হাদীসটি ইবনু হিব্বান বর্ণনা করেছেন। অতঃপর বলেছেন : এটি জাল। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেছেন : হাদীসটির সনদ সহীহ্‌। আবার তিনি নিজেই তার বর্ণনাকারী (রাজা) সম্পর্কে বলেছেন : তিনি জালের হোতা। মোটকথা হাদীসটি জাল (বানোয়াট) এটিই সঠিক।

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৭০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় বলা হয়েছে, কোনো ভাইকে পরিতৃপ্ত না হওয়া পর্যন্ত রুটি এবং তৃষ্ণা না মেটা পর্যন্ত পানি দিলে আল্লাহ তাকে সাত খন্দক দূর জাহান্নাম থেকে সরিয়ে দেবেন। কিন্তু প্রদত্ত তাহকীক অনুযায়ী হাদিসটি জাল। সনদে রাজা ইবনু আবী আতা নামে এক বর্ণনাকারী আছে, যাকে জাল হাদিসের হোতা বলা হয়েছে। হাকিমের সহীহ বলা এখানে ভুল হিসেবে সমালোচিত হয়েছে। তাই খাদ্যদান ভালো কাজ হলেও এই নির্দিষ্ট পরিমাণ, সাত খন্দক, পাঁচশত বছরের দূরত্ব—এসব দাবি প্রমাণ ছাড়া বলা যাবে না। দ্বীনের ফজিলত বলতে হলে ভাষা মেপে বলা দরকার, যেন মানুষ জাল হাদিসকে সত্য মনে না করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দান-খাদ্যদান ভালো কাজ, তবে জাল ফজিলত বানানো যাবে না।
  • অতিরঞ্জিত সংখ্যা দেখলেই হাদিস যাচাই করা দরকার।
  • বর্ণনাকারীর অবস্থা হাদিসের হুকুমে বড় প্রভাব ফেলে।
  • সহীহ না হলে ফজিলতের দাবি সতর্কভাবে বাদ দিতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন