১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৬৬ - নিজেকে চিনলে প্রভুকে চেনা—ভিত্তিহীন কথা

১ থেকে ১০০ নং হাদিস

নিজেকে চিনলে আল্লাহকে চেনা—হাদিস নয়, সতর্কতা

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৬৬

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

যে ব্যক্তি নিজেকে চিনেছে, সে তার প্রভুকে চিনতে সক্ষম হয়েছে। হাদীসটির কোন ভিত্তি নেই। হাফিয সাখাবী “মাকাসিদুল হাসানা” গ্রন্থে (পৃ: ১৯৮) বলেনঃ আবূ মুযাফ্‌ফার ইবনুস সাম’য়ানী বলেনঃ মারফূ’ হিসাবে এটিকে জানা যায় না। ইয়াহিয়া ইবনু মু’য়ায আর-রাযীর ভাষ্য হিসাবে বলা হয়ে থাকে। ইমাম নাবাবী বলেছেনঃ এটি সাব্যস্ত হয়নি।সুয়ূতী হাদীসটি “যায়লুল মাওযূ’আহ” গ্রন্থে (পৃ: ২০৩) বর্ণনা করেছেন এবং ইমাম নাবাবীর কথাটি উল্লেখ করে তাকে সমর্থন করেছেন। তিনি তার “আল-কাওলিল আশবাহ্‌” গ্রন্থে (২/৩৫১) বলেছেনঃ হাদীসটি সহীহ নয়। শাইখ আল-কারী তার “মাওযূ’আত” গ্রন্থে (পৃ: ৮৩) ইবনু তাইমিয়্যা হতে নকল করে বলেছেনঃ হাদীসটি বানোয়াট। ফিরোযাবাদী বলেনঃ যদিও অধিকাংশ লোক এটিকে নাবী (ﷺ)-এর হাদীস বলে চালাচ্ছেন, তবুও এটি নাবী (ﷺ)-এর হাদীসের অন্তর্ভুক্ত নয়। এর ভিত্তিই সহীহ নয়। এটি ইসরাইলীদের বর্ণনায় বর্ণিত একটি কথা।মুহাদ্দিসগণ এ হাদীসের উপর উল্লেখিত হুকুম লাগালেও পরবর্তী হানাফী ফাকীহ্‌গণের মধ্য হতে জনৈক ফাকীহ্‌ এটির ব্যাখ্যায় পুস্তক রচনা করেছেন, অথচ হাদীসটির কোন অস্তিত্বই নেই। দুঃখের সাথে বলতে হচ্ছে এ ঘটনা প্রমাণ করছে যে, ঐসব ফাকীহ্‌গণ-মুহাদ্দিসগণ সুন্নাতের খিদমাতে যে প্রচেষ্টা চালিয়েছেন তা হতে উপকৃত হওয়ার চেষ্টা করেননি। এ জন্য তাদের গ্রন্থসমূহে দুর্বল এবং জাল হাদীসের সমারোহের আধিক্যতা দেখা যায়।

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৬৬-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় বলা হয়েছে, যে নিজেকে চিনেছে, সে তার প্রভুকে চিনতে সক্ষম হয়েছে। কিন্তু প্রদত্ত তাহকীক অনুযায়ী এর কোনো ভিত্তি নেই। সাখাবী, নাবাবী, সুয়ূতী, আলী আল-কারী, ইবনু তাইমিয়্যা এবং ফিরোযাবাদীর বক্তব্যে দেখা যায়—এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদিস হিসেবে প্রমাণিত নয়। কেউ কেউ এটিকে ইয়াহইয়া ইবনু মুয়ায আর-রাযীর কথা বলেছেন, কেউ ইসরাইলী বর্ণনার দিকে ইঙ্গিত করেছেন। তাই সুন্দর অর্থ মনে হলেই কোনো বাক্যকে হাদিস বলা যাবে না। আত্মশুদ্ধি গুরুত্বপূর্ণ, কিন্তু “হাদিস” শব্দটি ব্যবহার করতে হলে প্রমাণ থাকা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জনপ্রিয় উক্তি সবসময় হাদিস নয়।
  • ভালো অর্থ থাকলেও রাসূলের নামে প্রমাণ ছাড়া বলা যাবে না।
  • আত্মশুদ্ধির কথা বলতে হলে উৎস পরিষ্কার করা জরুরি।
  • হাদিস যাচাই না করলে ভুল কথা দ্বীনের নামে ছড়িয়ে পড়ে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন