১/১. অধ্যায়ঃ
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৬২ - পরিবারকে নক্ষত্র বলা—জাল বর্ণনার তাহকীক
১ থেকে ১০০ নং হাদিস
আহলে বাইতের মর্যাদা ও জাল হাদিস যাচাই
জাল ও যঈফ হাদীস সিরিজ : ৬২
জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৬২
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আমার পরিবারের সদস্যগণ নক্ষত্রতুল্য, তোমরা তাদের যে কোন জনের অনুসরণ করলে সঠিক পথ লাভ করবে।
হাদীসটি জাল। এটি মিথ্যুক আহমাদ ইবনু নুবায়েতের কপিতে রয়েছে। আমি অবহিত হয়েছি যে, এ বর্ণনাটি নু’য়াইম আসবাহানীর। তার সনদে আহমাদ ইবনু কাসিম আল-মিসরী আল-লোকাঈ এবং আহমাদ ইবনু ইসহাক ইবনে ইবরাহীম আল-আশযা’ঈ রয়েছেন। আমি (আলবানী) বলছিঃ এ আহমাদ উক্ত কপিতে বহু হাদীস বর্ণনা করেছেন, এটি সেগুলোর একটি।যাহাবী এ কপি সম্পর্কে বলেনঃ (আরবী) ‘তাতে বহু সমস্যা রয়েছে! আহমাদ ইবনু ইসহাক দ্বারা দলীল গ্রহণ করা বৈধ নয়, কারণ তিনি একজন মিথ্যুক।’হাফিয ইবনু হাজার “আল-লিসান” গ্রন্থে যাহাবীর কথাকে সমর্থন করেছেন। আমি (আলবানী) বলছিঃ আহমাদ ইবনু ইসহাক হতে বর্ণনাকারী অপর ব্যক্তি আহমাদ ইবনু কাসেম লোকাঈ দুর্বল। ইবনু আররাক হাদীসটি সুয়ূতীর “যায়লুল আহাদীসিল মাওযূ‘আহ” গ্রন্থের (পৃ: ২০১) অনুসরণ করে “তানযীহুশ শারী’য়াহ” গ্রন্থে (২/৪১৯) উল্লেখ করেছেন। এছাড়া শাওকানীও “ফাওয়াইদুল মাযমূ’য়াহ ফিল আহাদীসিল মাওযূ’আহ” গ্রন্থে (পৃ:১৪৪) উল্লেখ করেছেন।
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৬২-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় বলা হয়েছে, নবী পরিবারের সদস্যরা নক্ষত্রের মতো, তাঁদের যে কাউকে অনুসরণ করলে সঠিক পথ পাওয়া যাবে। কিন্তু প্রদত্ত পাঠে স্পষ্টভাবে বলা হয়েছে—হাদিসটি জাল। এর সনদে আহমাদ ইবনু ইসহাককে মিথ্যুক বলা হয়েছে এবং আহমাদ ইবনু কাসেম আল-লোকাঈকে দুর্বল বলা হয়েছে। তাই আহলে বাইতের প্রতি ভালোবাসা ও সম্মান থাকা সত্ত্বেও এমন বর্ণনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কথা বলা ঠিক নয়। মূল বিষয় হলো, আকীদা বা আমলের ক্ষেত্রে আবেগ নয়, প্রমাণ দরকার। যে কথা প্রমাণিত নয়, তা দিয়ে ফজিলত বা অনুসরণের নিয়ম তৈরি করা দ্বীনের ব্যাপারে অসতর্কতা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আহলে বাইতের মর্যাদা মানা হবে, কিন্তু জাল হাদিস দিয়ে নয়।
- মিথ্যুক বা দুর্বল বর্ণনাকারীর সূত্রে আসা কথা যাচাই করতে হয়।
- রাসূলের নামে কথা বলার আগে সনদ ও হুকুম জানা জরুরি।
- ভালোবাসা ও অনুসরণ—দুটিই সহীহ দলীলের আলোকে হওয়া উচিত।
