১/১. অধ্যায়ঃ
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৬১ - সাহাবীদের নক্ষত্রতুল্য বলা—জাল হাদিসের সতর্কতা
১ থেকে ১০০ নং হাদিস
সাহাবীদের মর্যাদা ও জাল হাদিস যাচাই
জাল ও যঈফ হাদীস সিরিজ : ৬১
জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৬১
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
অবশ্যই আমার সাথীগণ নক্ষত্রতুল্য। অতএব তোমরা তাদের যে কারো কথা গ্রহণ করলে সঠিক পথপ্রাপ্ত হবে। হাদীসটি জাল। হাদীসটি ইবনু আব্দিল বার মু’য়াল্লাক হিসাবে (২/৯০) বর্ণনা করেছেন এবং তার থেকে ইবনু হাযম মারফূ’ হিসাবে আবূ শিহাব হান্নাত সূত্রে হামযা যাযারী হতে ... বর্ণনা করেছেন। এছাড়া আব্দু ইবনে হুমায়েদ “আল-মুনতাখাব মিনাল মুসনাদ” (১/৮৬) গ্রন্থে, এবং ইবনু বাত্তা “আল-ইবনাহ” গ্রন্থে (৪/১১/২) ভিন্ন ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। অতঃপর ইবনু আব্দিল বার বলেছেনঃ (আরবি) ‘এ সনদটি সহীহ নয়, হাদীসটি নাফে‘ হতে এমন কেউ বর্ণনা করেননি যার দ্বারা দলীল গ্রহণ করা যায়।’আমি (আলবানী) বলছিঃ এ হামযা হচ্ছে আবূ হামযার ছেলে; দারাকুতনী তার সম্পর্কে বলেনঃ তিনি মাতরূক। ইবনু আদী বলেনঃ (আরবি) তার অধিকাংশ বর্ণনা জাল [বানোয়াট] ইবনু হিব্বান বলেনঃ (আরবি) ‘তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে এককভাবে জাল (বানোয়াট) হাদীস বর্ণনা করেছেন। তিনি যেন তা ইচ্ছাকৃতই করেছেন। সুতরাং তার থেকে হাদীস বর্ণনা করাই হালাল নয়। যাহাবী “আল-মীযান” গ্রন্থে তার জাল হাদীসগুলো উল্লেখ করেছেন। সেগুলোর একটি হচ্ছে এটি।ইবনু হাযম “আল-মুহাল্লা” গ্রন্থে (৬/৮৩) বলেনঃ এটিই স্পষ্ট হয়েছে যে, এ বর্ণনাটি আসলে সাব্যস্ত হয়নি। বরং বর্ণনাটি যে মিথ্যা তাতে কোন সন্দেহ নেই।কারণ আল্লাহ তাঁর নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর গুণাগুণ বর্ণনা করে বলেছেনঃ (আরবি) অর্থঃ “আর তিনি মনোবৃত্তি হতে কিছু বলেন না। তাঁর উক্তি অহী ছাড়া আর অন্য কিছু নয়।” (সূরা নাজম: ৩-৪)যখন নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সকল কথা শরীয়তের মধ্যে সত্য এবং তা গ্রহণ করা ওয়াজিব, তখন তিনি যা বলেন তা নিঃসন্দেহে আল্লাহর নিকট হতেই আসে। আর আল্লাহর নিকট হতে যা আসে তাতে মতভেদ থাকতে পারে না, তাঁর এ বাণীর কারণে।(আরবি) অর্থঃ “আর যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে হতো, তাহলে তারা তাতে বহু মতভেদ পেত।” (সূরা নিসা:৮২)আল্লাহ্ তা’আলা মতভেদ ও দ্বন্দ্ব করতে নিষেধ করেছেন, তাঁর এ বাণী দ্বারা (আরবী) “আর তোমরা আপোষে বিবাদ করো না।” আনফালঃ ৪৬। অতএব এটি অসম্ভবমূলক কথা যে রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সাহাবীগণের প্রত্যেকটি কথার অনুসরণ করার নির্দেশ দিবেন, অথচ তাদের মধ্য হতে কেউ কোন বস্তুকে হালাল বলেছেন আবার অন্যজন সেটিকে হারাম বলেছেন।ইবনু হাযম এ বিষয়ে বলেছেনঃ সাহাবীগণের মধ্য হতে এমন মতামতও আছে যে, রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবদ্দশায় তারা তাতে ভুল করেছেন সুন্নাত বিরোধী হওয়ার কারণে। অতঃপর (৬/৮৬) বলেছেনঃ কীভাবে সম্ভব তাদের অন্ধ অনুসরণ করা যারা ভুল করেছেন, আবার সঠিকও করেছেন?ইবনু হাযম মতভেদ নিন্দনীয় অধ্যায়ে (৫/৬৪) আরো বলেনঃ আমাদের উপর ফরজ হচ্ছে আল্লাহর নিকট হতে কোরআনের মধ্যে যা এসেছে ইসলাম ধর্মের শারী’য়াত হিসাবে তার অনুসরণ করা এবং নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে সহীহ বর্ণনায় যা এসেছে তার অনুসরণ করা। কারণ সেগুলোও আল্লাহর নির্দেশ হিসাবে তাঁর নিকট ধর্মের ব্যাখ্যায় এসেছে। অতএব মতভেদ কখনও রহমত হতে পারে না। আবার তা গ্রহণীয় হতে পারে না। মোটকথা হাদীসটি মিথ্যা, বানোয়াট, বাতিল, কখনও সহীহ নয়, যেমন ইবনু হাযম বলেছেন।
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৬১-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় বলা হয়েছে, সাহাবীগণ নক্ষত্রের মতো; তাঁদের যে কারো কথা নিলে হিদায়াত পাওয়া যাবে। কিন্তু প্রদত্ত তাহকীক অনুযায়ী হাদিসটি জাল। আলোচনায় হামযা যাযারীসহ কয়েকজন বর্ণনাকারীর দুর্বলতা, জাল বর্ণনার অভিযোগ এবং ইবনু আব্দিল বার ও ইবনু হাযমের আপত্তি উল্লেখ করা হয়েছে। মূল শিক্ষা হলো, সাহাবীদের প্রতি সম্মান রাখা জরুরি, কিন্তু শরীয়তের দলীল বানাতে হলে কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সহীহভাবে প্রমাণিত সুন্নাহকে সামনে রাখতে হবে। কারো প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে “জাল হাদিস” প্রচার করা দ্বীনের খেদমত নয়। মতভেদকে অন্ধভাবে অনুসরণ করার বদলে যাচাই করা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাহাবীদের মর্যাদা মানতে হবে, তবে জাল বর্ণনা দিয়ে নয়।
- শরীয়তের দলীল কুরআন ও সহীহ সুন্নাহ থেকে নিতে হবে।
- কোনো বর্ণনা জনপ্রিয় হলেই তা সহীহ হয় না।
- মতভেদের ক্ষেত্রে যাচাই ছাড়া অন্ধ অনুসরণ নিরাপদ নয়।
