১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৪৯ - জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস

১ থেকে ১০০ নং হাদিস

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৪৯

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

যে ব্যক্তি তার পিতা-মাতা উভয়ের কবর অথবা যে কোন একজনের কবর প্রত্যেক জুম’আর দিবসে যিয়ারত করবে, তাকে ক্ষমা করে দেয়া হবে এবং তাকে সৎ কর্মশীলদের তালিকায় লিপিবদ্ধ করা হবে।

হাদীসটি জাল। ত্ববারানী হাদীসটি “মু’জামুস সাগীর” গ্রন্থে (পৃঃ ১৯৯) এবং “মু’জামুল কাবীর” গ্রন্থে (১/৮৪/১) উল্লেখ করেছেন। তার থেকে ইস্পাহানী “আত-তারগীব” গ্রন্থে (২/২২৮) মুহাম্মাদ ইবনু নু’মান সূত্রে ইয়াহিয়া ইবনু ‘আলা বাজালী হতে বর্ণনা করেছেন, তিনি আব্দুল করীম আবী উমাইয়াহ হতে......বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছিঃ হাদীসটি বানোয়াট। এ মুহাম্মাদ ইবনু নু’মান সম্পর্কে যাহাবী “আল-মীযান” গ্রন্থে এবং তার অনুসরণ করে “আল-লিসান” গ্রন্থে ইবনু হাজার বলেছেনঃ “(আরবি)” উকায়লী বলেনঃ ‘তিনি মাজহূল এবং ইয়াহিয়া হচ্ছেন মাতরূক [অগ্রহণযোগ্য]।’ আমি (আলবানী) বলছিঃ এ ইয়াহিয়ার দুর্বল হওয়ার ব্যাপারে সকলেই একমত। তাকে ওয়াকী‘ মিথ্যুক আখ্যা দিয়েছেন। অনুরূপ ভাবে ইমাম আহমাদ বলেছেনঃ “(আরবি)” ‘তিনি মিথ্যুক, হাদীস জালকারী।’ ইবনু আদী বলেনঃ তার বর্ণনাগুলোতে দুর্বলতা সুস্পষ্ট এবং তার হাদীসগুলো বানোয়াট। তার শাইখ আব্দুল করীম আবূ উমাইয়াহ ইবনু আবিল মুখারিকও দুর্বল। তবে তাকে মিথ্যার দোষে দোষী করা যায় না। এ কারণে শুধুমাত্র তার (আব্দুল করীম) কথা উল্লেখ করে হাদীসটি দুর্বল হওয়ার কারণ বর্ণনা করে হাফিয হায়সামী সঠিক কাজটি করেননি। তিনি বলেছেনঃ (৩/৬০) তাবারানী হাদীসটি “মু’জামুস সাগীর” এবং “মু’জামুল কাবীর” গ্রন্থে উল্লেখ করেছেন। তাতে আব্দুল করীম আবূ উমাইয়াহ নামক একজন বর্ণনাকারী আছেন, তিনি দুর্বল। ইমাম সুয়ূতী “আল-লাআলী” গ্রন্থে (২/২৩৪) বলেছেনঃ (আরবি) (আব্দুল করীম দুর্বল, ইয়াহিয়া ইবনুল ‘আলা এবং মুহাম্মাদ ইবনু নু’মান দু’জনই মাজহূল)। শুধুমাত্র এভাবে কারণ দর্শিয়ে ঠিক করেননি। কারণ ইয়াহিয়া ইবনুল ‘আলা মাজহূল নন বরং তিনি পরিচিত, তবে মিথ্যুক হিসাবে। এছাড়াও হাদীসটির সনদে ইযতিয়াব সংঘটিত হয়েছে। এর কারণও বর্ণনা করা হয়েছে।

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন