১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৩৭ - জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস

১ থেকে ১০০ নং হাদিস

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৩৭

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

মানুষের মাঝে এমন এক জামানা আসবে যখন তারা বাঘের ন্যায় হবে। অতঃপর যে ব্যক্তি বাঘ না হতে পারবে তাকে বাঘগুলো খেয়ে ফেলবে।

হাদীসটি নিতান্তই দুর্বল। ইবনুল জাওযী তার ‘‘আল-মাওযূ‘আত’’ গ্রন্থে (৩/৮০) দারাকুতনীর সূত্রে উল্লেখ করেছেন। এ সনদে যিয়াদ ইবনু আবী যিয়াদ আল-জাস্‌সাস নামক এক বর্ণনাকারী আছেন। দারাকুতনী বলেনঃ যিয়াদ এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি মাতরূক [অগ্রহণযোগ্য]। সুয়ূতী তার ‘‘আল-লাআলী’’ গ্রন্থে (২/১৫২) বলেনঃ ‘‘আল-মীযান’’ গ্রন্থে বলা হয়েছে যে, যিয়াদ দুর্বল হওয়ার বিষয়ে সকলে একমত পোষণ করেছেন। ইবনু হিব্বান তাকে নির্ভরযোগ্যদের অন্তর্ভুক্ত করেছেন এবং বলেছেন যে, কখনও কখনও ত্রুটি করতেন। তাবারানীও হাদীসটি ‘‘মু‘জামুল আওসাত’’ গ্রন্থে উল্লেখ করেছেন। আমি (আলবানী) বলছিঃ তাবারানীর বর্ণনায় হায়সামী ‘‘আল-মাজমা’’ গ্রন্থে (৭/২৮৭, ৮/৮৯) উল্লেখ করে হাদীসটি সম্পর্কে বলেছেনঃ এর সনদের মধ্যে এমন সব ব্যক্তি রয়েছেন যাদেরকে চিনি না।

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন