১/১. অধ্যায়ঃ
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ২৭ - জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস
১ থেকে ১০০ নং হাদিস
জাল ও যঈফ হাদীস সিরিজ : ২৭
জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ২৭
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
ধর্মীয় চেতনা আচ্ছাদিত করবে কোরআন বহনকারীদেরকে। তাদের পেটে কোরআনকে ইজ্জত করার উদ্দেশ্যে।
হাদীসটি জাল। হাদীসটি ইবনু আদী ”আল-কামিল” গ্রন্থে (৭/২৫২৯) ওয়াহাব ইবনু ওয়াহাব সূত্রে নিজ সনদে মু’য়ায ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণনা করেছেন। অতঃপর বলেছেনঃ (আরবী) ওয়াহাব হাদীস জাল করতেন। উকায়লী (৪/৩২৫) বলেনঃ (আরবী) তার সকল হাদীস বাতিল। সুয়ূতীও ইবনু আদীর বর্ণনায় ”জামে’উস সাগীর” গ্রন্থে হাদীসটি উল্লেখ করেছেন। মানাবী বলেনঃ তার সনদে ওয়াহাব ইবনু ওয়াহাব ইবনে কাসীর রয়েছেন। তার সম্পর্কে যাহাবী ”আল-মীযান” গ্রন্থে বলেন, ইবনু মা’ঈন বলেছেনঃ তিনি মিথ্যা বলতেন। ইমাম আহমাদ বলেনঃ তিনি জাল করতেন। অতঃপর তার কতিপয় হাদীস উল্লেখ করে বলেছেন যেগুলোর শেষে এটিও রয়েছে)- এ হাদীসগুলো মিথ্যা।
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
