১/১. অধ্যায়ঃ

১ থেকে ১০০ নং হাদিস

দস্তরখানা ও সবজি নিয়ে জাল হাদিস: বিসমিল্লাহ প্রসঙ্গ

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ২০

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

তোমাদের দস্তরখানাগুলো সবজি দ্বারা সৌন্দর্যমণ্ডিত কর, কারণ তা বিসমিল্লাহ বলে আহার করলে শয়তানকে বিতাড়নকারী যন্ত্র। হাদীসটি বানোয়াট।হাদীসটি আব্দুর রাহমান আত-দামেস্কি “আল-ফাওয়াইদ” গ্রন্থে (২/২২৯/১), ইবনু হিব্বান “আয-যু’য়াফা ওয়াল মাতরূকীন” গ্রন্থে (২/১৮৬) এবং আবু নু’য়াইম “আখবারু আসবাহান” গ্রন্থে (২/২১৬) ‘আলা ইবনু মাসলামা সূত্রে... বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছিঃ এটি একটি জাল হাদীস। এর সমস্যা হচ্ছে বর্ণনাকারী এ ‘আলা। যাহাবী ‘আল-মীযান’ গ্রন্থে বলেন, আযদী বলেছেনঃ ‘আলা হতে বর্ণনা করা বৈধ নয়। কারণ কি বর্ণনা করেছেন তিনি তার কোন পরওয়া করতেন না। ইবনু তাহের বলেনঃ তিনি হাদীস জাল করতেন। ইনবু হিব্বান বলেনঃ তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে হাদীস জাল করতেন। তিনি আরো বলেনঃ কোন অবস্থাতেই তার দ্বারা দলীল গ্রহন করা হালাল নয়।সুয়ূতী হাদীসটিকে “জামে’উস সাগীরা” গ্রন্থে উল্লেখ করে তার গ্রন্থকে কালিমালিপ্ত করেছেন।ইবনুল জাওযী হাদীসটি “আল-মাওযূ’আত” গ্রন্থে (৩/২৯৮) ইবনু হিব্বান-এর সুত্রে ‘আলা ইবনু মাসলামা হতে উল্লেখ করেছেন। অতঃপর বলেছেনঃ এটির কোন ভিত্তি নেই, ‘আলা জালকারী...। এছাড়া “আল-মীযান” গ্রন্থে যা উল্লেখ করা হয়েছে তিনি সে সব কিছুও উল্লেখ করেছেন।সুয়ূতী তার সমালোচনা করে এ হাদীসটি আরো একটি সূত্র “আল-লাআলিল মাসনূ’য়াহ গ্রন্থে (২/১২) উল্লেখ করেছেন, যাতে হাসান ইবনু শাবীবুল মাকতাব নামক এক বর্ণনাকারী রয়েছেন।তার সম্পর্কে যাহাবী “আল-মীযান” গ্রন্থে বলেনঃ তিনি হচ্ছেন এ হাদীসের সমস্যা। তার সম্পর্কে ইবনু আদী বলেনঃ তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে বাতিল হাদীস বর্ণনা করতেন।ইবনুল কাইয়্যিম “আল-মানার” গ্রন্থে ( পৃঃ ৩২ ) বলেছেনঃ হাদীসটি জাল।

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ২০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় বলা হয়েছে, দস্তরখানাগুলো সবজি দিয়ে সাজাও, কারণ বিসমিল্লাহ বলে আহার করলে তা শয়তান বিতাড়নকারী যন্ত্র। প্রদত্ত আলোচনায় হাদিসটি বানোয়াট বলা হয়েছে। এর সনদে আলা ইবনু মাসলামা নামের একজন বর্ণনাকারীর সমস্যা উল্লেখ করা হয়েছে। ইবনু হিব্বান বলেছেন, তিনি নির্ভরযোগ্যদের নামে হাদিস জাল করতেন এবং তার দ্বারা দলিল গ্রহণ করা হালাল নয়। আরেক সূত্রেও হাসান ইবনু শাবীবুল মাকতাবের সমস্যা বলা হয়েছে। তাই “দস্তরখানায় সবজি হাদিস” বা “সবজি শয়তান তাড়ায়” এই কথাটি হাদিস হিসেবে শেয়ার করা ঠিক নয়। খাবারের আগে বিসমিল্লাহ বলা অবশ্যই ইসলামের শিক্ষা, কিন্তু সবজি দিয়ে দস্তরখানা সাজানোর এই নির্দিষ্ট দাবি সহীহ নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাবারের আগে বিসমিল্লাহ বলা গুরুত্বপূর্ণ, তবে জাল দাবি যোগ করা যাবে না।
  • দস্তরখানা ও খাবার বিষয়ে প্রচলিত কথাও যাচাই করা দরকার।
  • জালকারী বর্ণনাকারীর বর্ণনা দলিল নয়।
  • সুন্নাহ মানতে হলে সহীহ বর্ণনা অনুসরণ করতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন