৭/২০. অধ্যায়ঃ
ফারায়িয বা মৃতের পরিত্যক্ত সম্পত্তির বণ্টন বিধি - ফারায়েযের ক্ষেত্রে যায়েদ বিন হারেছ (রাঃ) সাহাবীদের মাঝে সবচেয়ে বিজ্ঞ
ফারায়েজে যায়েদ বিন সাবিত: মিরাস জ্ঞানে পারদর্শিতার হাদিস
বুলুগুল মারাম : ৯৫৭
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৫৭
وَعَنْ أَبِي قِلَابَةَ, عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «أَفْرَضُكُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ». أَخْرَجَهُ أَحْمَدُ, وَالْأَرْبَعَةُ سِوَى أَبِي دَاوُدَ, وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ, وَابْنُ حِبَّانَ, وَالْحَاكِمُ, وَأُعِلَّ بِالْإِرْسَالِ
আবূ কিলাবাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যায়েদ বিন সবিত (রাঃ) তোমাদের মধ্যে ফারায়িয বা মৃতের পরিত্যক্ত সম্পত্তি বন্টন বিষয়ে অধিক পারদর্শী । -তিরমিযী, ইবনু হিব্বান ও হাকিম সহীহ বলেছেন কিন্তু এর উপর মুরসাল হবার ত্রুটি আরোপ হয়েছে । [১০৩৩]
[১০৩৩] ইমাম সনআনী তাঁর সুবুলুস সালাম (৩/১৬১) গ্রন্থে বলেন, হাদীসটি ত্রুটিযুক্ত কেননা, আবূ কিলাবা আনাস থেকে হাদীসটি শ্রবণ করেননি । বিন বায (তাঁর) হাশিয়া বুলুলুগুল মারাম (৫৬৩) গ্রন্থে বলেন, মুরসালের কারেণে হাদীসটি ত্রুটিযু্ক্ত । ইবনু উসাইমীন তাঁর বুলুলুগুল মারামের শরাহ (৪/৩৮৬) গ্রন্থে একে দুর্বল বলেছেন ।
বুলুগুল মারাম হাদিস ৯৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ফারায়েজ বা মৃতের পরিত্যক্ত সম্পত্তি বণ্টন বিষয়ে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু অধিক পারদর্শী। এখানে একজন সাহাবীর বিশেষ জ্ঞানের কথা বলা হয়েছে। ফারায়েজে যায়েদ বিন সাবিত নামটি মিরাস বণ্টনের জ্ঞানের সঙ্গে যুক্ত। হাদিসটি আমাদের শেখায়, উত্তরাধিকার বণ্টনের মতো সূক্ষ্ম বিষয়ে জ্ঞানী ব্যক্তির গুরুত্ব আছে। সবাই সব বিষয়ে সমান দক্ষ নয়; যার যে জ্ঞান আছে, তা স্বীকার করা উচিত। তবে হাদিসের শেষে উল্লেখ আছে, তিরমিযী, ইবনু হিব্বান ও হাকিম সহীহ বলেছেন, কিন্তু এর ওপর মুরসাল হওয়ার ত্রুটিও আরোপ হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফারায়েজ জ্ঞানে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর পারদর্শিতা উল্লেখ হয়েছে।
- মিরাস বণ্টন জ্ঞানভিত্তিক একটি বিষয়।
- যোগ্য ব্যক্তির জ্ঞান ও দক্ষতা স্বীকার করা উচিত।
- সনদ-সংক্রান্ত মন্তব্য থাকলে বর্ণনাটি সতর্কভাবে দেখা দরকার।
