৭/১৮. অধ্যায়ঃ
হিবা বা দান, উমরী বা আজীবন দান ও রুকবা দানের বিবরণ - দান করে ফিরিয়ে নেওয়া হারাম
দান ফেরত নেওয়া: হিবার মর্যাদা নিয়ে কঠোর সতর্কতা
বুলুগুল মারাম : ৯২৯
বুলুগুল মারামহাদিস নম্বর ৯২৯
وَعَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: قَالَ النَّبِيُّ - صلى الله عليه وسلم: «الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ, ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ». مُتَّفَقٌ عَلَيْهِوَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: «لَيْسَ لَنَا مَثَلُ السَّوْءِ, الَّذِي يَعُودُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَرْجِعُ فِي قَيْئِهِ
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, দান করে তা ফেরত গ্রহণকারী ঐ কুকুরের মত, যে বমি করে এরপর তার বমি খায় ।বুখারীর অন্য একটি বর্ণনায় আছে, খারাপ উপমা দেয়া আমাদের জন্য শোভনীয় নয় তবু যে দান করে তা ফিরিয়ে নেয়, সে ঐ কুকুরের মতো, যে বমি করে তা আবার খায় । [১০০০]
[১০০০] বুখারী ২৫৮৯, ২৬২১, ২৬২২, মুসলিম ১৬২২, তিরমিযী ১২৯৮, নাসায়ী ৩৬৯৩, ৩৬৯৪, আবু দাউদ ৩৫৩৮, ইবনু মাজাহ ২৩৮৫, আহমাদ ১৮৭৫, ৩২৫৯ ।
বুলুগুল মারাম হাদিস ৯২৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে দান করে তা ফেরত নেওয়ার বিষয়ে কঠোর সতর্কতা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে তা ফেরত নেয়, সে এমন কুকুরের মতো, যে বমি করে আবার তা খায়। বুখারীর অন্য বর্ণনায় বলা হয়েছে, খারাপ উপমা দেওয়া আমাদের জন্য শোভনীয় নয়; তবু দান ফিরিয়ে নেওয়ার নিন্দা বোঝাতে এই উপমা এসেছে। এখানে মূল শিক্ষা হলো, হিবা বা দান করার পর সেটিকে খেলাচ্ছলে নেওয়া যাবে না। দান একটি দায়িত্বপূর্ণ কাজ। কেউ দান করলে তা সম্মানের সঙ্গে করা উচিত, আর ফেরত নেওয়ার ইচ্ছা থাকলে শুরুতেই সতর্ক থাকা উচিত। এই হাদিস দান ফেরত নেওয়ার নৈতিক খারাপ দিকটি খুব শক্ত ভাষায় তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দান করার পর তা ফেরত নেওয়া নিন্দনীয় কাজ হিসেবে এসেছে।
- হিবা বা উপহারকে হালকা বিষয় মনে করা ঠিক নয়।
- দান করার আগে মন পরিষ্কার ও সিদ্ধান্ত স্থির রাখা উচিত।
