৭/১৮. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৯২৮ - সন্তানদের দানে সমতা

হিবা বা দান, উমরী বা আজীবন দান ও রুকবা দানের বিবরণ - দান করার ক্ষেত্রে সন্তানদের মধ্যে তারতম্য করা নিষেধ

সন্তানদের মাঝে দানে সমতা: ইনসাফের স্পষ্ট শিক্ষা

বুলুগুল মারামহাদিস নম্বর ৯২৮

عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - أَنَّ أَبَاهُ أَتَى بِهِ رَسُولَ اللَّهِ - ﷺ - فَقَالَ: إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلَامًا كَانَ لِي، فَقَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «أَكُلُّ وَلَدِكَ نَحَلْتَهُ مِثْلَ هَذَا؟». فَقَالَ: لَا. فَقَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: فَارْجِعْهُوَفِي لَفْظٍ: فَانْطَلَقَ أَبِي إِلَى النَّبِيِّ - ﷺ - لِيُشْهِدَهُ عَلَى صَدَقَتِي. فَقَالَ: «أَفَعَلْتَ هَذَا بِوَلَدِكَ كُلِّهِمْ؟». قَالَ: لَا. قَالَ: «اتَّقُوا اللَّهَ, وَاعْدِلُوا بَيْنَ أَوْلَادِكُمْ». فَرَجَعَ أَبِي, فَرَدَّ تِلْكَ الصَّدَقَةَ. مُتَّفَقٌ عَلَيْهِوَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ قَالَ: «فَأَشْهِدْ عَلَى هَذَا غَيْرِي» ثُمَّ قَالَ: «أَيَسُرُّكَ أَنْ يَكُونُوا لَكَ فِي الْبِرِّ سَوَاءً؟» قَالَ: بَلَى. قَالَ: فَلَا إِذًا

নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ

তার পিতা তাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এলেন এবং বললেন, আমি আমার এই পুত্রকে একটি গোলাম দান করেছি। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার সব পুত্রকেই কি তুমি এরূপ দান করেছ? তিনি বললেন, না; তিনি বললেন, তবে তুমি তা ফিরিয়ে নাও। [৯৯৭] অন্যশব্দে এরূপ আছে – আমার পিতা নবী (ﷺ) এর দরবারে হাজির হলেন যাতে করে তাঁকে এ ব্যাপারে সাক্ষী করে নিতে পারেন। নবী (ﷺ) তাঁকে বললেন, তোমার প্রত্যেক ছেলের জন্য কি এরূপ দান করেছ? সাহাবী বললেন, না, নবী (ﷺ) বললেন, আল্লাহকে ভয় কর, তোমার সন্তানদের মধ্যে সমভাবে বণ্টন কর। ফলে আমার পিতা [বাশীর (রাঃ) ] বাড়ি ফিরে এলেন ও ঐ দান ফেরত নিলেন। [৯৯৮]মুসলিমের অন্য একটি বর্ণনায় আছে – নবী (ﷺ) অসন্তুষ্ট হয়ে বললেন, তবে তুমি এর জন্য আমাকে ব্যতীত অন্যকে সাক্ষী করে রাখ। তারপর বললেন, তুমি কি পছন্দ কর যে, তোমার প্রতি তার (পুত্রগণ) সমভাবে সদ্ব্যবহার করুক। সাহাবী বললেন, হাঁ, তখন নবী (ﷺ) বললেন, তাহলে তুমি এরূপ করো না। [৯৯৯]

[৯৯৭] বুখারী ২৫৮৬, মুসলিম ২৫০০।[৯৯৮] বুখারী ২৫৮৭, তিরমিযী ১৩৬৭, নাসায়ী ৩৬৭২-৩৬৮৫, আবু দাউদ ৩৫৪২, ইবনু মাজাহ ২৩৭৫, ২৩৭৬, আহমাদ ১৭৮৯০, ১৭৯০২, মালিক ১৪৭৩।[৯৯৯] মুসলিম ১৬২৩।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ৯২৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে সন্তানদের মাঝে দানের ইনসাফ নিয়ে খুব সরাসরি শিক্ষা আছে। নু’মান ইবনু বাশীর রাঃ-এর পিতা তাঁকে একটি গোলাম দান করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে সাক্ষী করতে চেয়েছিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, সব সন্তানকে কি এমন দান করেছ? তিনি বললেন, না। তখন নবীজি দান ফিরিয়ে নিতে বললেন। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহকে ভয় কর এবং সন্তানদের মধ্যে সমতা কর। আরও বর্ণনায় নবীজি বলেন, তুমি কি চাও তারা সবাই তোমার প্রতি সমভাবে সদ্ব্যবহার করুক? তিনি বললেন, হ্যাঁ। তখন নবীজি বললেন, তাহলে এমন করো না। এই হাদিস পরিবারে ন্যায়, দান এবং সন্তানের অধিকার নিয়ে গভীর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্তানদের মাঝে দান করলে ইনসাফ করা উচিত।
  • পক্ষপাতমূলক দানে পারিবারিক কষ্ট তৈরি হতে পারে।
  • দান ও সাক্ষ্যের বিষয়ে আল্লাহভীতি মনে রাখা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন