৭/৬. অধ্যায়ঃ
দেউলিয়া ও সম্পত্তির কর্তৃত্ব বিলোপ - নিঃস্ব ব্যক্তির মালিকানা হরণ শরীয়তসম্মত
ঋণ পরিশোধের জন্য সম্পদ বিক্রি: মু‘আয (রাঃ)-এর ঘটনার শিক্ষা
বুলুগুল মারাম : ৮৬৭
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৬৭
وَعَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ, عَنْ أَبِيهِ; - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - حَجَرَ عَلَى مُعَاذٍ مَالَهُ, وَبَاعَهُ فِي دَيْنٍ كَانَ عَلَيْهِ. رَوَاهُ الدَّارَقُطْنِيُّ, وَصَحَّحَهُ الْحَاكِمُ, وَأَخْرَجَهُ أَبُو دَاوُدَ مُرْسَلًا, وَرُجِّحَ
কা‘ব বিন মালিক কর্তৃক তাঁর পিতা (রাঃ) হতে বর্ণিতঃ
অবশ্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (তাঁর প্রিয় সাহাবী) মু‘আযের মালের উপর ক্রোক আরোপ করেছিলেন, আর তাঁর ঋণ পরিশোধ হেতু তাঁর মাল বিক্রয় করে দিয়েছিলেন। দারাকুতনী (রাঃ), হাকিম একে সহীহ্ বলেছেন; আবূ দাউদ একে মুরসাল হাদীসরূপে বর্ণনা করেছেন এবং হাদীসটি মুরসাল হওয়াকে অগ্রগণ্য বলেছেন। [৯৩০]
[৯৩০] মারফু‘ হিসেবে যঈফ। মুরসাল হিসেবে সহীহ। ইবনু হাজার আসকালানী তাঁর আত্-তালখীসুল হাবীর গ্রন্থে ৩য় খণ্ড ১০০১ পৃষ্ঠায় হাদীসটিক মুরসাল বলেছেন। তিনি তার লিসানুল মীযান গ্রন্থে ১ম খণ্ড ৩৬৫ পৃষ্ঠায় বলেন, এর বর্ণনাকারীর মধ্যে ইবরাহীম বিন মু‘আবিয়া আয যিয়াদী রয়েছে। উকাইলী তার আযযুআফা আল কাবীর গ্রন্থে ১ম খণ্ড ৬৮ পৃষ্ঠায় উক্ত ইবরাহীম সম্পর্কে বলেন, তার বর্ণিত হাদীসের সমর্থনে অন্য কেউ হাদীস বর্ণনা করেন নি। ইমাম হাইসামী মাজমাউজ যাওয়ায়েদ গ্রন্থে ৪র্থ খণ্ড ১৪৬ পৃষ্ঠায় এ রাবীকে দুর্বল বলেছেন।
বুলুগুল মারাম হাদিস ৮৬৭-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মু‘আযের মালের ওপর ক্রোক আরোপ করেছিলেন এবং তাঁর ঋণ পরিশোধের জন্য মাল বিক্রি করে দিয়েছিলেন। এখানে মূল শিক্ষা হলো ঋণ মানুষের ওপর বাস্তব দায় তৈরি করে। ঋণ শুধু কথার ব্যাপার নয়; প্রয়োজন হলে সম্পদ ব্যবহার করে সেই দায় আদায় করতে হয়। বর্ণনায় আরও বলা হয়েছে, দারাকুতনী ও হাকিম এটি উল্লেখ করেছেন, আর আবূ দাউদ মুরসাল হিসেবে বর্ণনা করেছেন এবং মুরসাল হওয়াকে অগ্রগণ্য বলেছেন। তাই বিষয়টি পড়ার সময় ঘটনার শিক্ষা এবং হাদিসের সনদ আলোচনা—দুটিই বুঝতে হবে। এই হাদিস ঋণ পরিশোধের গুরুত্ব ও দায়িত্বের বাস্তব দিক তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঋণ পরিশোধ মানুষের ওপর গুরুত্বপূর্ণ দায়।
- প্রয়োজনে সম্পদ দিয়ে ঋণ আদায় করার বিষয় হাদিসে এসেছে।
- হাদিসের সনদ নিয়ে আলেমদের মন্তব্য জানা দরকার।
- ঋণ নেওয়ার আগে পরিশোধের সক্ষমতা ভাবা উচিত।
