৭/৬. অধ্যায়ঃ
দেউলিয়া ও সম্পত্তির কর্তৃত্ব বিলোপ - নিঃস্ব ব্যক্তির সম্পদ বণ্টন এবং তাকে দান করা শরীয়তসম্মত
ঋণগ্রস্তকে সাহায্য করা: সাদাকাহ ও পাওনাদারের ন্যায্য আচরণ
বুলুগুল মারাম : ৮৬৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৬৬
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - قَالَ: أُصِيبَ رَجُلٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - فِي ثِمَارٍ ابْتَاعَهَا, فَكَثُرَ دَيْنُهُ, فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - «تَصَدَّقُوا عَلَيْهِ»، فَتَصَدَّقَ النَّاسُ عَلَيْهِ, وَلَمْ يَبْلُغْ ذَلِكَ وَفَاءَ دَيْنِهِ, فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - لِغُرَمَائِهِ: «خُذُوا مَا وَجَدْتُمْ, وَلَيْسَ لَكُمْ إِلَّا ذَلِكَ». رَوَاهُ مُسْلِمٌ
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে কোন ব্যক্তি ফল ক্রয় করে তাতে বিপদগ্ৰস্ত হয়ে পড়েন এবং তার ঋণের বোঝা বেড়ে যায়। ফলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা তাকে সাদাকাহ (সাহায্য) প্রদান কর। লোকেরা তাকে সাদাকাহ বা সাহায্য করলো কিন্তু ঐ সাহায্যের পরিমাণ ঋণ সম্পূর্ণভাবে পরিশোধ করার মত হল না। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার পাওনাদারদেরকে বললেন, যা পাচ্ছ তা নাও, এর অধিক আর তোমাদের জন্য হবে না। [৯২৯]
[৯২৯] মুসলিম ১৫৫৬, তিরমিযী ৬৫৫, নাসায়ী ৪৫৩০, ৪৬৭৮, আবূ দাউদ ৩৪৬৯, ইবনু মাজাহ ২৩৫৬ আহমাদ ১১১৫৭।
বুলুগুল মারাম হাদিস ৮৬৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে একজন ব্যক্তির কথা এসেছে, যিনি ফল কিনে ক্ষতিগ্রস্ত হন এবং তার ঋণ বেড়ে যায়। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মানুষকে বলেন, তোমরা তাকে সাদাকাহ দাও। লোকেরা সাহায্য করল, কিন্তু সেই সাহায্য তার সব ঋণ শোধ করার মতো হলো না। এরপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পাওনাদারদের বললেন, তোমরা যা পাচ্ছ তা নাও, এর বেশি তোমাদের জন্য হবে না। এই হাদিসে দুই দিক আছে—বিপদে পড়া ঋণগ্রস্তকে সাহায্য করা এবং পাওনাদারদের বাস্তব অবস্থা বুঝে আচরণ করা। ইসলাম শুধু পাওনা আদায়ের কথা বলে না; অসহায় মানুষের কষ্টও বিবেচনা করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঋণগ্রস্ত ব্যক্তি বিপদে পড়লে তাকে সাহায্য করা ভালো কাজ।
- পাওনাদারদেরও বাস্তব পরিস্থিতি বুঝে আচরণ করা উচিত।
- সাদাকাহ সমাজে কষ্ট কমানোর একটি গুরুত্বপূর্ণ উপায়।
- ক্ষতিগ্রস্ত মানুষের ওপর অযথা চাপ বাড়ানো উচিত নয়।
