৭/৬. অধ্যায়ঃ

দেউলিয়া ও সম্পত্তির কর্তৃত্ব বিলোপ - নিঃস্ব ব্যক্তির নিকট ঋণদাতা তার মাল হুবহু পেয়ে গেলে তার বিধান

দেউলিয়া ক্রেতার কাছে মাল পাওয়া গেলে বিক্রেতার অধিকার

বুলুগুল মারামহাদিস নম্বর ৮৬৪

عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ, عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه -[قَالَ]: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: «مَنْ أَدْرَكَ مَالَهُ بِعَيْنِهِ عِنْدَ رَجُلٍ قَدْ أَفْلَسَ, فَهُوَ أَحَقُّ بِهِ مِنْ غَيْرِهِ». مُتَّفَقٌ عَلَيْهِ

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, যখন কেউ তার মাল এমন লোকের কাছে পায়, যে নিঃসম্বল হয়ে গেছে, তবে অন্যের চেয়ে সে-ই তার বেশী হকদার। [৯২৪] وَروَاهُ أَبُو دَاوُدَ, وَمَالِكٌ: مِنْ رِوَايَةِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ مُرْسَلًا بِلَفْظِ: أَيُّمَا رَجُلٌ بَاعَ مَتَاعًا فَأَفْلَسَ الَّذِي ابْتَاعَهُ, وَلَمْ يَقْبِضِ الَّذِي بَاعَهُ مِنْ ثَمَنِهِ شَيْئًا, فَوَجَدَ مَتَاعَهُ بِعَيْنِهِ, فَهُوَ أَحَقُّ بِهِ, وَإِنْ مَاتَ الْمُشْتَرِي فَصَاحِبُ الْمَتَاعِ أُسْوَةُ الْغُرَمَاءِ ইমাম আবূ দাউদ ও মালিক উক্ত আবূ বাক্‌র (রাঃ) থেকে মুরসালরূপে এরূপ শব্দযোগে বর্ণনা করেছেন ‘কোন ব্যক্তি কোন বস্তু (বাকীতে) বিক্রয় করল, তারপর ক্রেতা অভাবগ্রস্ত হয়ে পড়লো, অথচ বিক্রেতা তার মূল্য বাবদ কিছুই গ্রহণ করেনি-যদি ঐ বিক্রিত বস্তুটি পূর্ববৎই থেকে থাকে তাহলে বিক্রেতাই ঐ বস্তুর অধিক হকদার হবে। আর যদি ক্রেতা মরে গিয়ে থাকে তাহলে বিক্রেতা অন্যান্য মহাজনদের সমপর্যায়ভুক্ত হবে। [৯২৫] (সহিহ লিগাইরিহি) বাইহাকী একে মাওসূল বা অবিচ্ছিন্ন সানাদযুক্ত হাদীসরূপে বর্ণনা করেছেন ও আবূ দাউদের অভিমতের অনুকূলে হাদীসটিকে যঈফ বলেছেন। وَرَوَى أَبُو دَاوُدَ, وَابْنُ مَاجَهْ: مِنْ رِوَايَةِ عُمَرَ بْنِ خَلْدَةَ قَالَ: أَتَيْنَا أَبَا هُرَيْرَةَ فِي صَاحِبٍ لَنَا قَدْ أَفْلَسَ, فَقَالَ: لَأَقْضِيَنَّ فِيكُمْ بِقَضَاءِ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم: «مَنْ أَفْلَسَ أَوْ مَاتَ فَوَجَدَ رَجُلٌ مَتَاعَهُ بِعَيْنِهِ فَهُوَ أَحَقُّ بِهِ. وَصَحَّحَهُ الْحَاكِمُ, وَضَعَّفَ أَبُو دَاوُدَ هَذِهِ الزِّيَادَةَ فِي ذِكْرِ الْمَوْتِ আর ‘উমার বিন খালদাহ কর্তৃক আবূ দাউদে ও ইবনু মাজাহতে বর্ণিত হয়েছে- আমরা আমাদের এক নিঃস্ব বন্ধুর ব্যাপারে আবূ হুরাইরা (রাঃ)-এর নিকটে আসলাম। তিনি বললেন, আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ফয়সালা অনুযায়ী ফয়সালা দেব। (তা হচ্ছে) যে ব্যক্তি বাকীতে কোন বস্তু ক্রয় করার পর নিঃস্ব হয়ে যায় অথবা মারা যায়, আর বিক্রেতা ব্যক্তি তার ঐ মাল ঠিকভাবে পেয়ে যায়, তাহলে সে ঐ বস্তুর সর্বাপেক্ষা অধিক হকদার হবে। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন। আর আবূ দাউদ একে যঈফ বলেছেন এবং অত্র হাদীসে মৃত্যুর উল্লেখ সংযোজিত অংশটুকুকেও তিনি যঈফ বলেছেন। [৯২৭]

[৯২৪] বুখারী ২৪০২, মুসলিম ১৫৫৯, তিরমিযী ১২৬২, ৪৬৭৬, নাসায়ী ৪৬৭৬, ৪৬৭৭, আবূ দাউদ ৩৫১৯, ৩৫২০, ইবনু মাজাহ ২৩৫৮, ২৩৫৯, আহমদ ৭০৮৪, ৭৩২৫, ৭৩৪৩, মুওয়াত্তা মালেক ১৩৮৩, দারেমী ২৫৯০।[৯২৫] আবূ দাউদ ৩৫২২।[৯২৬] বাইহাকী ৬ষ্ঠ খণ্ড ৪৭ পৃষ্ঠা।[৯২৭] হাদীসের বিভিন্ন সূত্রের মাধ্যমে সহিহ লিগাইরিহি, তাওযিহুল আহকাম ৪/৪৮০ পৃঃ

বুলুগুল মারাম হাদিস ৮৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে ঋণ, বাকিতে বিক্রি এবং দেউলিয়া হওয়ার পর মালিকানার অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কেউ যদি নিজের মাল এমন ব্যক্তির কাছে হুবহু অবস্থায় পায়, যে নিঃসম্বল হয়ে গেছে, তাহলে সে অন্যদের চেয়ে সেই মালের বেশি হকদার। বর্ণনায় আরও এসেছে, কেউ বাকিতে বস্তু বিক্রি করল, পরে ক্রেতা অভাবগ্রস্ত হয়ে পড়ল, অথচ বিক্রেতা দাম কিছুই নেয়নি—যদি বস্তুটি আগের মতো থাকে, তাহলে বিক্রেতার অধিকার অগ্রাধিকার পাবে। তবে ক্রেতা মারা গেলে বিক্রেতা অন্যান্য পাওনাদারদের মতো হবে—এ অংশের বর্ণনা নিয়ে আলেমদের মধ্যে সনদের আলোচনা আছে। হাদিসটি লেনদেনে ন্যায় ও মালিকের অধিকার রক্ষার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বাকিতে বিক্রির ক্ষেত্রে মাল ও মূল্য—দুটির অধিকার স্পষ্ট রাখা দরকার।
  • দেউলিয়া ব্যক্তির কাছে অক্ষত মাল পাওয়া গেলে বিক্রেতার অধিকার গুরুত্ব পায়।
  • লেনদেনে পাওনাদারদের অধিকার ন্যায়ভাবে বিবেচনা করতে হয়।
  • হাদিসের অতিরিক্ত অংশের মান জানতে সনদ আলোচনা গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন