৭/১. অধ্যায়ঃ
ক্রয় বিক্রয়ের শর্তাবলী ও তার নিষিদ্ধ বিষয় - দাস-দাসীদের বিক্রির ক্ষেত্রে এদের আত্নীয়স্বজনের মধ্যে বিচ্ছেদ ঘটানো (অর্থাৎ একজনকে এক জায়গায় আর অন্যজনকে আরেক জায়গায় বিক্রি করা) নিষেধ
ভাইদের বিচ্ছেদ নয়: লেনদেনে আত্মীয়তার হক
বুলুগুল মারাম : ৮১১
বুলুগুল মারামহাদিস নম্বর ৮১১
وَعَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - رضي الله عنه - قَالَ: أَمَرَنِي رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - أَنْ أَبِيعَ غُلَامَيْنِ أَخَوَيْنِ, فَبِعْتُهُمَا, فَفَرَّقْتُ بَيْنَهُمَا، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ - صلى الله عليه وسلم - فَقَالَ: «أَدْرِكْهُمَا, فَارْتَجِعْهُمَا, وَلَا تَبِعْهُمَا إِلَّا جَمِيعًا». رَوَاهُ أَحْمَدُ, وَرِجَالُهُ ثِقَاتٌ, وَقَدْ صَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ, وَابْنُ الْجَارُودِ, وَابْنُ حِبَّانَ, وَالْحَاكِمُ, وَالطَّبَرَانِيُّ, وَابْنُ الْقَطَّانِ
‘আলী ইবনু আবী তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে দুটি দাসভাইকে বিক্রয়ের আদেশ দিয়েছিলেন। আমি তাদেরকে পৃথকভাবে বিক্রি করে দিয়েছিলাম। অতঃপর আমি এ কথা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জানালে তিনি বললেন, তাঁদেরকে পেলে ফেরত আনবে এবং তুমি তাঁদেরকে একত্রে বিক্রয় করবে। (অর্থাৎ তারা দুইভাই যেন একত্রে বাস করতে পারে।) -এটির সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য; ইবনু খুযাইমাহ, ইবনু জারূদ, ইবনু হিব্বান, হাকিম, তাবারানী ও ইবনু কাত্তান এটিকে সহীহ বলেছেন। [৮৬৪]
[৮৬৪] আহমাদ ৭৬০, ১১১৫, তিরমিযী ২১৪৫, ইবনু মাজাহ ৮১। শাহিদের ভিত্তিতে হাসান, তাওযিহুল আহকাম ৪/৩২৩ পৃঃ
বুলুগুল মারাম হাদিস ৮১১-এর সারসংক্ষেপ
এই হাদিসে আলী ইবনু আবী তালিব (রাঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে দুই দাসভাই বিক্রি করতে বলেছিলেন। তিনি তাদের পৃথকভাবে বিক্রি করেন। পরে নবীজিকে জানালে তিনি বলেন, তাদের পেলে ফিরিয়ে আনবে এবং একত্রে বিক্রি করবে। অনুবাদে বলা হয়েছে, অর্থাৎ তারা যেন একত্রে থাকতে পারে। এই হাদিসের শিক্ষা হলো, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও আত্মীয়তার সম্পর্কের প্রতি দৃষ্টি রাখতে হবে। এখানে দুই ভাইয়ের বিচ্ছেদকে সংশোধন করতে বলা হয়েছে। ব্যবসায়িক সিদ্ধান্ত শুধু দাম বা সুবিধার ওপর নির্ভর করে না; মানুষের সম্পর্ক ও কষ্টের বিষয়ও বিবেচ্য। তাই ইসলামী লেনদেনে মানবিকতা, দয়া এবং পরিবারিক বন্ধন রক্ষা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত, তাদের সম্পর্ক ভেঙে দেওয়া থেকে সতর্ক থাকতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লেনদেনে আত্মীয়তার বন্ধন ভাঙার বিষয়টি হালকা করে দেখা উচিত নয়।
- ভুলভাবে বিচ্ছেদ ঘটালে তা সংশোধনের চেষ্টা করা দরকার।
- ব্যবসার সিদ্ধান্তে মানবিক দিকও গুরুত্ব পায়।
