৬/১. অধ্যায়ঃ
হজ্জে এর ফযীলত ও যাদের উপর হজ্জ ফরয তার বিবরণ - হজ্জের মান্নত করে আদায় করার পূর্বৈই মৃত্যুবরণকারীর বিধান
মান্নতের হজ্জ: মৃত মায়ের পক্ষ থেকে হজ্জ আদায়ের শিক্ষা
বুলুগুল মারাম : ৭১৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৭১৬
وَعَنْهُ: أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ - صلى الله عليه وسلم - فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ, فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ, أَفَأَحُجُّ عَنْهَا? قَالَ: «نَعَمْ, حُجِّي عَنْهَا, أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ, أَكُنْتِ قَاضِيَتَهُ اقْضُوا اللَّهَ, فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ». رَوَاهُ الْبُخَارِيُّ
ইব্নু ‘‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
জুহাইনা গোত্রের একজন মহিলা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললেন, আমার আম্মা হজ্জের মান্নত করেছিলেন তবে তিনি হাজ্জ আদায় না করেই ইন্তিকাল করেছেন। আমি কি তার পক্ষ হতে হজ্জ করতে পারি? আল্লাহর রাসূল(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তার পক্ষ হতে তুমি হাজ্জ আদায় কর। তুমি এ ব্যাপারে কি মনে কর যদি তোমার আম্মার উপর ঋণ থাকত তা হলে কি তুমি তা আদায় করতে না? সুতরাং আল্লাহর হক আদায় করে দাও। কেননা আল্লাহ্র হকই সবচেয়ে বেশী আদায়যোগ্য। [৭৬৩]
[৭৬৩] বুখারী ১৮৫২, ৬৬৯৯, ৭৩১৫, নাসায়ী ২৬৩৩, আহমাদ ২১৪১, ২৫১৪, দারেমী ২২৩২।
বুলুগুল মারাম হাদিস ৭১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে জুহাইনা গোত্রের এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন। তিনি বলেন, তাঁর মা হজ্জের মান্নত করেছিলেন, কিন্তু হজ্জ করার আগেই মারা গেছেন। তিনি কি মায়ের পক্ষ থেকে হজ্জ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তাঁর পক্ষ থেকে হজ্জ করো। এরপর তিনি ঋণের উদাহরণ দেন: যদি মায়ের উপর ঋণ থাকত, তুমি কি তা আদায় করতে না? তারপর বলেন, আল্লাহর হক আদায় করো; আল্লাহর হকই আদায়ের বেশি যোগ্য। এই হাদিসে মান্নত, বদলি হজ্জ এবং আল্লাহর হক আদায়ের শিক্ষা একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃত মায়ের মান্নতের হজ্জ তাঁর পক্ষ থেকে আদায় করতে বলা হয়েছে।
- নবী صلى الله عليه وسلم ঋণের উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়েছেন।
- আল্লাহর হক আদায়ের গুরুত্ব সরাসরি বলা হয়েছে।
- মান্নত করলে তা পূরণের বিষয়টি হালকা করে দেখা উচিত নয়।
