৬/১. অধ্যায়ঃ

হজ্জে এর ফযীলত ও যাদের উপর হজ্জ ফরয তার বিবরণ - কুরবানী করতে অপারগ ব্যক্তির হজ্বের বিধান

বদলি হজ্জ: অক্ষম পিতার পক্ষ থেকে হজ্জ করার বিধান

বুলুগুল মারামহাদিস নম্বর ৭১৫

وَعَنْهُ قَالَ: كَانَ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ رَدِيفَ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم. فَجَاءَتِ امْرَأَةٌ مَنْ خَثْعَمَ، فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ، وَجَعَلَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ. فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ, إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا, لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ, أَفَأَحُجُّ عَنْهُ? قَالَ: «نَعَمْ»، وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ. مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَفْظُ لِلْبُخَارِيِّ

ইব্‌নু ‘‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

ফযল ইব্‌নু ‘‘আব্বাস (রাঃ) একই বাহনে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে আরোহণ করেছিলেন। এরপর খাশ’আম গোত্রের জনৈকা মহিলা উপস্থিত হল। তখন ফযল (রাঃ) সেই মহিলার দিকে তাকাতে থাকে এবং মহিলাটিও তার দিকে তাকাতে থাকে। আর আল্লহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফযলের চেহারা অন্যদিকে ফিরিয়ে দিতে থাকে। মহিলাটি বললো, হে আল্লাহর রাসূল! আল্লাহর বান্দার উপর ফরজকৃত হজ্জ আমার বয়োঃবৃদ্ধ পিতার উপর ফরয হয়েছে। কিন্তু তিনি বাহনের উপর স্থির থাকতে পারেন না, আমি কি তাঁর পক্ষ হতে হাজ্জ আদায় করবো? তিনি বললেনঃ হাঁ (আদায় কর)। ঘটনাটি বিদায় হাজ্জের সময়ের। শব্দ বুখারীর। [৭৬২]

[৭৬২] বুখারী ১৫১৩, ১৮৫৪, ১৮৫৫, ৪৩৯৯, মুসলিম ১২৩৪, ১২৩৫, তিরমিযী ৯৩৮, নাসায়ী ২৬৩৫, ২৬৪১, আবূ দাঊদ ১৮০৯, ইবনু মাজাহ ২৯০৭, আহমাদ ১৮১৫, ১৮২৫, মুওয়াত্তা মালেক ৮০৬, দারেমী ১৮৩১, ১৮৩২

বুলুগুল মারাম হাদিস ৭১৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে খাশআম গোত্রের এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জানতে চান, তাঁর বৃদ্ধ পিতার উপর হজ্জ ফরজ হয়েছে, কিন্তু তিনি বাহনের উপর স্থির থাকতে পারেন না। তিনি কি পিতার পক্ষ থেকে হজ্জ করতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হ্যাঁ। একই বর্ণনায় ফযল ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুর দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার ঘটনাও আছে। এতে দুইটি শিক্ষা আসে: অক্ষম ব্যক্তির পক্ষ থেকে হজ্জের সুযোগ এবং দৃষ্টি সংযমের আদব। তবে মূল বিষয় হলো, শারীরিকভাবে অক্ষম পিতার পক্ষ থেকে হজ্জ করার অনুমতি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শারীরিকভাবে অক্ষম পিতার পক্ষ থেকে হজ্জ করা যায় বলে বর্ণনায় এসেছে।
  • হজ্জ ফরজ হলে অক্ষমতার বিষয়টি শরীয়তে বিবেচিত হয়।
  • নবী صلى الله عليه وسلم ফযলের মুখ ফিরিয়ে দিয়ে দৃষ্টি সংযম শেখান।
  • প্রশ্নকারী নারী সরাসরি নিজের প্রয়োজনের কথা জিজ্ঞেস করেছিলেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন