৬/১. অধ্যায়ঃ

হজ্জে এর ফযীলত ও যাদের উপর হজ্জ ফরয তার বিবরণ - হজ্ব এবং উমরার ফযীলত

উমরাহ ও হজ্জে মাবরূর: গুনাহ মাফ ও জান্নাতের আশা

বুলুগুল মারামহাদিস নম্বর ৭০৮

عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه: أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا, وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةَ». مُتَّفَقٌ عَلَيْهِ

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এক ‘উমরাহ’র পর আর এক ‘উমরাহ উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা। আর জান্নাতই হলো হজ্জে মাবরূরের প্রতিদান। [৭৫৪]

[৭৫৪] বুখারী ১৭৭৩, মুসলিম ১২৪৯, তিরমিযী ৯৩৩, নাসায়ী ২৬২২, ২৬২৩, ২৬২৯, ইবনু মাজাহ ২৮৮৭, ২৮৮৮, আহমাদ ৭২০৭, ৯৬২৫, ৯৬৩২, মুওয়াত্তা মালেক ৭৭৬, দারেমী ১৭৯৫মাবরূর শব্দের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে, যে হজ্জ্বের মধ্যে কোন প্রকার গুনাহের সংমিশ্রণ ঘটেনি। উক্ত হাদীসে বারংবার উমরা করা মুস্তাহাব প্রমাণিত হচ্ছে, আর যারা এটাকে অপছন্দনীয় মনে করেন তাদের বিরোধিতা করছে উক্ত হাদীস। আল্লাহই ভাল জানেন।

বুলুগুল মারাম হাদিস ৭০৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমরাহ ও হজ্জের বড় ফজিলত বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এক উমরাহ থেকে আরেক উমরাহর মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারা। আর হজ্জে মাবরূরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। এখানে উমরাহর ফজিলত ও হজ্জে মাবরূরের মর্যাদা পরিষ্কারভাবে এসেছে। তবে হাদিসে যেমন বলা হয়েছে, তেমনভাবেই বলা নিরাপদ। তাই আমরা বলি, সঠিকভাবে আদায় করা উমরাহ গুনাহ মাফের কারণ হতে পারে এবং মাবরূর হজ্জ জান্নাতের মহান প্রতিদানের সঙ্গে যুক্ত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • এক উমরাহ থেকে আরেক উমরাহ মাঝের গুনাহের কাফফারা।
  • হজ্জে মাবরূরের প্রতিদান জান্নাত বলা হয়েছে।
  • হজ্জ ও উমরাহ শুধু সফর নয়, ইবাদত ও আত্মশুদ্ধির কাজ।
  • ইবাদত কবুল হওয়ার আশা নিয়ে আদব ও নিষ্ঠা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন