৫/২. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৭০৪ - শেষ সাত রাতে লাইলাতুল কদর খোঁজা

ই‘তিকাফ ও রামাযান মাসে রাতের সালাত - লাইলাতুল কাদর যে সময়ে অন্বেষণ করতে হয়

লাইলাতুল কদর খোঁজার সময়: রমযানের শেষ সাত রাত

বুলুগুল মারামহাদিস নম্বর ৭০৪

وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رِجَالًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ - ﷺ - أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي الْمَنَامِ, فِي السَّبْعِ الْأَوَاخِرِ, فَقَالَ رَسُولُ اللَّهِ - ﷺ - «أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الْأَوَاخِرِ, فَمَنْ كَانَ مُتَحَرِّيَهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الْأَوَاخِرِ». مُتَّفَقٌ عَلَيْهِ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর কতিপয় সাহাবীকে স্বপ্নের মাধ্যমে রমযানের শেষের সাত রাত্রে লাইলাতুল কদর দেখানো হয়। (এ শুনে) আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে।” [৭৪৯] (তোমাদের দেখা ও আমার দেখা) শেষ সাত দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ সাত রাতে সন্ধান করে। [৭৫০]

[৭৪৯] কেউ কেউ হামযায় পেশ দিয়ে পড়েছেন তাহলে অর্থ হবে – তথা আমি ধারণা করছি। আবার অনেকেই হামযায় যবর দিয়ে পড়েছেন, তাহলে অর্থ হবে, আমি জানি।[৭৫০] বুখারী ২০১৫, ৬৯৯১, মুসলিম ১১৬৫, আহমাদ ৪৪৮৫, ৪৫৩৩, ৪৬৫৭, মুওয়াত্তা মালেক ৭০৬।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ৭০৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে লাইলাতুল কদর খোঁজার একটি নির্দিষ্ট দিক বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয়েকজন সহাবী স্বপ্নে দেখেছিলেন যে লাইলাতুল কদর রমযানের শেষ সাত রাতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাঁদের স্বপ্ন শেষ সাত রাতের বিষয়ে একমত হয়েছে। তাই যে ব্যক্তি কদরের রাত খুঁজতে চায়, সে যেন শেষ সাত রাতে তা খোঁজে। এখানে মূল শিক্ষা হলো, লাইলাতুল কদর নিয়ে আগ্রহী হলে শেষ সাত রাতকে হালকা করে দেখা যাবে না। ইবাদত, দোয়া ও ক্ষমা চাওয়ার জন্য এই সময়কে বিশেষভাবে কাজে লাগানো উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লাইলাতুল কদর খোঁজার জন্য শেষ সাত রাতকে গুরুত্ব দিতে বলা হয়েছে।
  • সাহাবীদের স্বপ্ন একই দিকে ইঙ্গিত করলে নবী صلى الله عليه وسلم তা উল্লেখ করেছেন।
  • কদর রাত পেতে চেষ্টা ও অনুসন্ধান দরকার।
  • শেষ রাতগুলো ইবাদত ও দোয়ার জন্য ভালো সুযোগ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন