৫/১. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৬৯৪ - সিয়াম

নফল সওম ও তার নিষিদ্ধকাল - আরাফার দিবসে আরাফার মাঠে উপস্থিত থেকে রোযা রাখার বিধান

বুলুগুল মারামহাদিস নম্বর ৬৯৪

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه: أَنَّ النَّبِيَّ - ﷺ - نَهَى عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ. رَوَاهُ الْخَمْسَةُ غَيْرَ التِّرْمِذِيِّ, وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ, وَالْحَاكِمُ, وَاسْتَنْكَرَهُ الْعُقَيْلِيُّ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) ‘আরাফাহর ময়দানে অবস্থানকালে ‘আরাফাহ দিবসের সাওম পালন করতে নিষেধ করেছেন। -ইবনু খুযাইমাহ ও হাকিম একে সহীহ বলেছেন, উকাইলী একে মুনকার (অগ্রহণযোগ্য) বলেছেন। [৭৩৯]

[৭৩৯] আবূ দাউদ ২৪৪০, ইবনু মাজাহ ১৭৩২। ইবনু উসাইমিন বুলুগুল মারামের শরাহ (৩/২৫৮) গ্রন্থে একে দুর্বল বলেছেন। ইমাম নববী মাজমু’ (৬/৩৮০) গ্রন্থে বলেছেন, এর সনদে অপরিচিত রাবী রয়েছে। কিন্তু বিন বুলুগুল মারামের হাশিয়া (৪২৫) গ্রন্থে তার সানদকে উত্তম বলেছেন। শাইখ আলবানী যঈফুল জামি’ (৬০৬৯) গ্রন্থে দুর্বল বলেছেন। যঈফ তারগীব (৬১২), যঈফ আবূ দাউদ আবী (২৪৪০) দুর্বল বলেছেন। ইবনু উসাইমীন মারহুল মুমতি’ (৬/৪৭১)। ইবনু উসাইমিন মারহুল বুখারী লি ইবনি উসাইমিন (৪/৯৯) গ্রন্থে বলেছেন, এতে দুর্বলতা রয়েছে। ইবনু উসাইমিন শারহু বুলুগিল মারাম লি ইবনু উসাইমিন (৩/২৮৭) গ্রন্থে দুর্বল বলেছেন।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন