৪/৩. অধ্যায়ঃ

সদাকাহ (যাকাত ও ‘উশর) বণ্টন পদ্ধতি - চাওয়া বা কামনা ছাড়া যখন কেউ কিছু দিলে তা গ্রহণ করা বৈধ

না চাইতেই পাওয়া দান গ্রহণের হাদিস

বুলুগুল মারামহাদিস নম্বর ৬৪৯

وَعَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ, عَنْ أَبِيهِ; - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - كَانَ يُعْطِي عُمَرَ الْعَطَاءَ, فَيَقُولُ: أَعْطِهِ أَفْقَرَ مِنِّي, فَيَقُولُ: «خُذْهُ فَتَمَوَّلْهُ, أَوْ تَصَدَّقْ بِهِ, وَمَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ, وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلَا سَائِلٍ فَخُذْهُ, وَمَا لَا فَلَا تُتْبِعْهُ نَفْسَكَ». رَوَاهُ مُسْلِمٌ

সালিম বিন আবদুল্লাহ বিন উমার হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উমর ইবনুল খাত্তাব (রাঃ)"-কে কিছু দান করতে চাইলেন। ফলে 'উমার বললেন-যে আমার থেকে বেশি ফকীর তাকে দিন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন- এটা লও। হয় তুমি একে নিজের সম্পদ করে নাও, নাহলে তুমি তা সদাকাহ করে দাও। নির্লোভ ও না চাইতেই যা এ সদাকাহর সম্পদ হতে পাবে তা তুমি গ্রহণ কর। (আর ঐরূপ না হলে) ঐ সম্পদের দিকে তোমার মনসংযোগ ঘটাবে না।” [৬৯৫]

[৬৯৫] মুসলিম ১০৪৫, বুখারী ১৪৭৩, ৭১৬৩, নাসায়ী ২৬০৫, ২৬০৬, ২৬০৭, আবূ দাউদ ১৬৪৮, আহমাদ ১০১, ১২৭, ২৮১, দারেমী ১৬৪৭

বুলুগুল মারাম হাদিস ৬৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু-এর ঘটনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে কিছু দিতে চাইলে তিনি বলেন, আমার চেয়ে বেশি দরিদ্র কাউকে দিন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, এটি নাও; চাইলে নিজের সম্পদ করো, চাইলে সদাকাহ করে দাও। এরপর তিনি নীতি বলেন, কোনো সম্পদ যদি লোভ না করে এবং না চাইতেই আসে, তবে তা গ্রহণ করা যায়; আর যে সম্পদ এভাবে আসে না, তার পেছনে মন লাগানো উচিত নয়। এখানে না চাইতেই পাওয়া দান, লোভহীনতা, সদাকাহ এবং সম্পদের প্রতি সংযমের শিক্ষা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লোভ বা চাওয়া ছাড়া কিছু এলে তা গ্রহণ করা যায়।
  • প্রাপ্ত সম্পদ নিজের কাছে রাখা বা সদাকাহ করা—দুই সুযোগ আছে।
  • যা পাওয়া যায়নি, তার পেছনে মন লাগানো উচিত নয়।
  • দান গ্রহণেও অন্তরের লোভ থেকে দূরে থাকা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন