৪/৩. অধ্যায়ঃ
সদাকাহ (যাকাত ও ‘উশর) বণ্টন পদ্ধতি - যে ধনীর জন্য যাচ্ঞা করা বৈধ
ধনী ব্যক্তির জন্য যাকাত গ্রহণের ব্যতিক্রমী পাঁচ অবস্থা
বুলুগুল মারাম : ৬৪৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৬৪৩
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلَّا لِخَمْسَةٍ: لِعَامِلٍ عَلَيْهَا, أَوْ رَجُلٍ اشْتَرَاهَا بِمَالِهِ, أَوْ غَارِمٍ, أَوْ غَازٍ فِي سَبِيلِ اللَّهِ, أَوْ مِسْكِينٍ تُصُدِّقَ عَلَيْهِ مِنْهَا, فَأَهْدَى مِنْهَا لِغَنِيٍّ». رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَابْنُ مَاجَهْ, وَصَحَّحَهُ الْحَاكِمُ, وَأُعِلَّ بِالْإِرْسَالِ
আবু সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সচ্ছল ব্যক্তির জন্য যাকাত গ্রহণ করা হালাল নয়। তবে পাচজন ধনী ব্যক্তির জন্য তা হালালঃ যাকাত আদায়কারী কর্মচারী (বেতন বাবদ), যে ব্যক্তি তার নিজস্ব মাল দ্বারা যাকাতের মাল ক্রয় করে এবং ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর রাস্তায় লড়াইকারী, কোন গরীব ব্যক্তি তার প্রাপ্ত যাকাত কোন সচ্ছল ব্যক্তিকে উপহাস্বরূপ দিলে। আহমদ, আবু দাউদ ও ইবনু মাজা, হাকিম সহীহ বলেছেন আর মুরসাল হবার দোষও প্রকাশ করেছেন। [৬৮৯]
[৬৮৯] ইবনু মাজাহ ১৮৪১, আবু দাউদ ১৬২৫, ১৬২৭, আহমাদ ১১১৪৪, মুওয়াত্তা মালেক ৬০৪
বুলুগুল মারাম হাদিস ৬৪৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে যাকাত গ্রহণের একটি গুরুত্বপূর্ণ বিধান এসেছে। মূল নীতি হলো, সচ্ছল বা ধনী ব্যক্তির জন্য যাকাত গ্রহণ হালাল নয়। তবে হাদিসে পাঁচ ধরনের ধনীর কথা বলা হয়েছে, যাদের জন্য বিশেষ কারণে যাকাতের মাল গ্রহণ বৈধ হতে পারে। তারা হলো যাকাত আদায়ের দায়িত্বে থাকা কর্মচারী, যে নিজ সম্পদ দিয়ে যাকাতের মাল কিনেছে, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে লড়াইকারী, এবং এমন ধনী ব্যক্তি যাকে কোনো দরিদ্র ব্যক্তি নিজের প্রাপ্ত যাকাত থেকে উপহার দিয়েছে। এখানে যাকাত গ্রহণ, ধনী ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি এবং যাকাত কর্মচারীর বিষয়গুলো পরিষ্কারভাবে এসেছে। হাদিসটি দেখায়, যাকাত বণ্টনে প্রয়োজন ও কারণের দিকে খেয়াল রাখা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাধারণভাবে ধনীর জন্য যাকাত গ্রহণ বৈধ নয়।
- যাকাত আদায়ের কাজে নিয়োজিত ব্যক্তি তার কাজের কারণে পেতে পারে।
- ঋণগ্রস্ত ব্যক্তি বিশেষ অবস্থায় যাকাতের হকদার হতে পারে।
- দরিদ্র ব্যক্তি তার প্রাপ্ত মাল উপহার দিলে ধনী তা নিতে পারে।
