৩/০. অধ্যায়ঃ
উপস্থিত ব্যক্তিদেরকে মৃত ব্যক্তির জন্য যা করণীয়
মৃতের চোখ বন্ধ করা ও ভালো দোয়া: আবূ সালামাহ রাঃ-এর ঘটনা
বুলুগুল মারাম : ৫৩৯
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৩৯
وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: دَخَلَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - عَلَى أَبِي سَلَمَةَ - رضي الله عنه - وَقَدْ شُقَّ بَصَرُهُ (1) فَأَغْمَضَهُ, ثُمَّ قَالَ: «إِنَّ الرُّوحَ إِذَا قُبِضَ, اتَّبَعَهُ الْبَصَرُ» فَضَجَّ نَاسٌ مِنْ أَهْلِهِ, فَقَالَ: «لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ إِلَّا بِخَيْرٍ. فَإِنَّ الْمَلَائِكَةَ تُؤَمِّنُ عَلَى مَا تَقُولُونَ». ثُمَّ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِأَبِي سَلَمَةَ, وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ, وَافْسِحْ لَهُ فِي قَبْرِهِ, وَنَوِّرْ لَهُ فِيهِ, وَاخْلُفْهُ فِي عَقِبِهِ». رَوَاهُ مُسْلِمٌ
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবূ সালামাহর নিকটে এসে দেখলেন যে, তাঁর (মৃত্যুর পর) চক্ষুদ্বয় উন্মুক্ত রয়েছে, তিনি তা বন্ধ করে দিলেন। তারপর বললেন-যখন রূহ ‘কবয’ করে নেয়া হয় তখন চোখ রূহ এর অনুগামী হয়। তার পরিবারের কতক লোক তখন চীৎকার করে কেঁদে উঠল; নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা নিজের জন্য যা কল্যাণকর, শুধু সেটাই চাও। কেননা তোমরা যা বল তার জন্য ফেরেশতাকুল (এ সময়) আমীন আমীন বলতে থাকেন। তারপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এই দু‘আ করলেন- হে আল্লাহ্! আবূ সালামাকে ক্ষমা কর, হিদায়াত প্রাপ্তদের মধ্যে তাঁর মর্যাদা বাড়িয়ে দাও, তাঁর কবরকে সম্প্রসারিত কর, তাঁর কবরকে আলোকোজ্জ্বল কর এবং তার পরবর্তীতে তুমি তার পরিবারে দায়িত্বশীল দান কর। [৫৭৬]
[৫৭৬] মুসলিম ৯২০, আবূ দাঊদ ২১১৮, ইবনু মাজাহ ১৪৫৪, আহমাদ ২৬০০৩
বুলুগুল মারাম হাদিস ৫৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আবূ সালামাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে দেখলেন তাঁর চোখ খোলা। নবীজি তা বন্ধ করে বললেন, রূহ কবয করা হলে চোখ তার অনুসরণ করে। পরিবারের লোকেরা চিৎকার করলে তিনি বললেন, নিজের জন্য কল্যাণ ছাড়া কিছু চেয়ো না; কারণ ফেরেশতারা তোমাদের কথায় আমীন বলেন। এরপর তিনি আবূ সালামাহর জন্য ক্ষমা, মর্যাদা বৃদ্ধি, কবর প্রশস্ত ও আলো করার দোয়া করেন এবং পরিবারের জন্য উত্তম দায়িত্বশীল চান। এই হাদিস মৃত্যু-পরবর্তী মুহূর্তের ভাষা, আচরণ ও দোয়ার সুন্দর আদব শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃত ব্যক্তির চোখ বন্ধ করার নববী আদব বর্ণিত হয়েছে।
- মৃত্যুর সময় নিজের জন্য শুধু ভালো দোয়া করতে বলা হয়েছে।
- পরিবারের চিৎকারের বদলে কল্যাণের কথা বলা দরকার।
- মৃতের জন্য মাগফিরাত, মর্যাদা ও কবরের আলো চাওয়া যায়।
