২/১২. অধ্যায়ঃ
জুমু’আর সালাত - জুমু’আর দিনে একটি সময়ে দু’আ কবুল করা হয়
জুমার দিন দোয়া কবুলের সময়: সংক্ষিপ্ত কিন্তু মূল্যবান মুহূর্ত
বুলুগুল মারাম : ৪৬৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৬৩
وَعَنْهُ; أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ: «فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي, يَسْأَلُ اللَّهَ - عز وجل - شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ»، وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا. مُتَّفَقٌ عَلَيْهِوَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: «وَهِيَ سَاعَةٌ خَفِيفَةٌ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আহ্র দিন সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, এ দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যে কোন মুসলিম বান্দা যদি এ সময় সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকট কিছু প্রার্থনা করে, তবে তিনি তাকে অবশ্যই তা দিয়ে থাকেন এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত। মুসলিমের রিওয়ায়াতে রয়েছে: নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এটা অতি স্বল্প সময় মাত্র। [৫০১]
[৫০১] মুসলিম ৮৪২, তিরমিযী ৪৯১, নাসায়ী ১৪৩০, ১৪৩১, ১৪৩২, আবূ দাঊদ ১০৪৬, ইবনু মাজাহ ১১৩৭, আহমাদ ৭১১১, ৭৪২৩, ২৭৫৬৮, মুওয়াত্তা মালেক ২২২, ২৪২, দারেমী ১৫৬৯।
বুলুগুল মারাম হাদিস ৪৬৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে জুমু’আর দিনের একটি বড় শিক্ষা এসেছে। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমার দিন সম্পর্কে বলেন, এতে এমন একটি মুহূর্ত আছে, কোনো মুসলিম বান্দা যদি সে সময় সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে তা দেন। নবীজি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দেন, সেই সময়টি খুবই সংক্ষিপ্ত। তাই জুমার দিন দোয়া কবুলের সময় খোঁজা একজন মুমিনের জন্য বড় সুযোগ। তবে হাদিসে সময়টি দীর্ঘ বলা হয়নি; বরং অল্প সময় বলা হয়েছে। এতে আমাদের জন্য শিক্ষা হলো, জুমার দিনকে অবহেলায় কাটানো উচিত নয়। নামাজ, দোয়া ও আল্লাহর কাছে চাওয়ার জন্য মনকে প্রস্তুত রাখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জুমার দিনে দোয়ার একটি বিশেষ সময় আছে।
- সে সময়টি সংক্ষিপ্ত, তাই জুমার দিন বেশি দোয়া করা উচিত।
- দোয়া করার সময় আল্লাহর কাছে বিনয় নিয়ে চাওয়া মুমিনের সুন্দর আমল।
