২/১১. অধ্যায়ঃ

মুসাফির ও পীড়িত ব্যক্তির সালাত - ক্বসর (সালাতের) দূরত্বের সীমারেখা

কসর সালাতের দূরত্ব: চার বারিদ বর্ণনার সতর্ক পাঠ

বুলুগুল মারামহাদিস নম্বর ৪৪০

وَعَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «لَا تَقْصُرُوا الصَّلَاةَ فِي أَقَلَّ مِنْ أَرْبَعَةِ بُرُدٍ; مِنْ مَكَّةَ إِلَى عُسْفَانَ». رَوَاهُ الدَّارَقُطْنِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ وَالصَّحِيحُ أَنَّهُ مَوْقُوفٌ، كَذَا أَخْرَجَهُ ابْنُ خُزَيْمَةَ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন-চার‘বারিদ্’-এর কম দূরবর্তী স্থানের সফরে কসর করবে না। যেমন মাক্কা হতে ‘উসফান পর্যন্ত। -দারাকুৎনী দুর্বল সানাদে। হাদীসটির মাওকুফ হওয়াই সঠিক, ইবনু খুযাইমাহ এটি এভাবেই সংকলন করেছেন। [৪৮০]

[৪৮০]আল মজমু (৪/৩২৮) আল খুলাসা (২/৭৩১) গ্রন্থ দ্বয়ে ইমান নাবাবী এই হাদীসের সনদকে অত্যন্ত দুর্বল বলে আখ্যা দিয়েছেন। সুবুলুস সালাম (২/৬৯) গ্রন্থে ইমাম সানয়ানী বলেন, এই হাদীসে আঃ ওহাব বিন মুজাহিদ মাতরুক, সাওরী তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ইবনে আব্বাস পর্যন্ত সনদ সহীহ। শরহে বুলুগুল মারাম (২/৩১৪) গ্রন্থে ইবনু উসাইমিন বলেন হাদীসটি মুনকার। রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে তা কোনভাবেই প্রমাণিত নয়। মাজমুয়া আর রাসায়েল ওয়াল আমায়েল (২/৩০৭) গ্রন্থে ইবনু তায়মিয়া বলেন, রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নামে মিথ্যা আরোপ করা হয়েছে। কিন্তু এটা ইবনু আব্বাসের বক্তব্য। আল ফাতহুর রব্বানী (৬/৩১২৫), নায়লুল আওতার ৩/২৫৩, আদ দারাবী আল মুযীয়য়াহ শরহু দুরারুল বাহীয়া (১২৩) গ্রন্থত্রয়েও ইমাম শাওক্বানী আঃ ওয়াহাব বিন মুজাহিদকে মাতরুক হিসেবে অভিহিত করেছেন।

বুলুগুল মারাম হাদিস ৪৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, চার বারিদের কম দূরত্বের সফরে কসর করবে না; যেমন মক্কা থেকে উসফান পর্যন্ত। তবে বর্ণনার শেষে গুরুত্বপূর্ণ মন্তব্য আছে—দারাকুৎনী এটি দুর্বল সানাদে বর্ণনা করেছেন এবং সঠিক হলো এটি মাওকুফ। ইবনু খুযাইমাহও এভাবেই সংকলন করেছেন। তাই কসর সালাতের দূরত্ব নিয়ে এই হাদিস ব্যবহার করতে হলে দুর্বল সনদ ও মাওকুফ হওয়ার কথা অবশ্যই উল্লেখ করতে হবে। মূল শিক্ষা হলো, কসর সালাতের দূরত্ব বিষয়ে বর্ণনা আছে, কিন্তু তার মান ও অবস্থান সতর্কভাবে বুঝতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চার বারিদের কম দূরত্বে কসর না করার বর্ণনা এসেছে।
  • মক্কা থেকে উসফান পর্যন্ত উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
  • হাদিসটির সনদ দুর্বল বলা হয়েছে।
  • সঠিক হিসেবে মাওকুফ হওয়ার কথাও উল্লেখ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন