২/১১. অধ্যায়ঃ
মুসাফির ও পীড়িত ব্যক্তির সালাত - সফর অবস্থায় যুহর ও আসর সালাত জমা (একত্র) করে আদায় করার বিধান
সফরে যুহর ও আসর একত্রে আদায়ের নববী আমল
বুলুগুল মারাম : ৪৩৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৩৮
وَعَنْ أَنَسٍ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ الْعَصْرِ, ثُمَّ نَزَلَ فَجَمَعَ بَيْنَهُمَا, فَإِنْ زَاغَتْ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ صَلَّى الظُّهْرَ, ثُمَّ رَكِبَ. مُتَّفَقٌ عَلَيْهِوَفِي رِوَايَةِ الْحَاكِمِ فِي «الْأَرْبَعِينَ» بِإِسْنَادِ الصَّحِيحِ: صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ, ثُمَّ رَكِبَوَلِأَبِي نُعَيْمٍ فِي «مُسْتَخْرَجِ مُسْلِمٍ»: كَانَ إِذَا كَانَ فِي سَفَرٍ, فَزَالَتْ الشَّمْسُ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا, ثُمَّ ارْتَحَلَ
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূর্য ঢলে পড়ার পূর্বে সফর শুরু করলে আসরের ওয়াক্ত পর্যন্ত যুহর বিলম্বিত করতেন এবং উভয় সালাত একত্রে আদায় করতেন। আর সফর শুরুর আগেই সূর্য ঢলে গেলে যুহর আদায় করে নিতেন। অতঃপর সওয়ারীতে উঠতেন।আর হাকিমে আরবা‘ঈন গ্রন্থে সহীহ সানাদে বর্ণিত আছে, তিনি [নবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)] যুহর ও আসরের ঊভয় সালাত আদায় করে (স্থান ত্যাগের জন্য) বাহনে আরোহণ করতেন।আবূ নু’আইম-এর ‘মুস্তাখ্রাজি মুসলিম’-এ আছেঃ তিনি [নবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)] সফরে থাকা কালীন যখন সূর্য পশ্চিমে ঢলে যেত তখন তিনি যুহর ও ‘আসরের সালাত একত্রে আদায় করতেন, তারপর রওয়ানা হতেন। [৪৭৮]
[৪৭৮] বুখারী ১০৯২, ১১১১, ১১১২, মুসলিম ৭০৪, ৮৭৬, আবূ দাঊদ ১২০৪
বুলুগুল মারাম হাদিস ৪৩৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে সফরে যুহর ও আসর জমা করে পড়ার নিয়ম বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্য ঢলার আগে সফর শুরু করলে যুহর বিলম্বিত করতেন, আসরের সময় নেমে দুই সালাত একত্রে আদায় করতেন। আর সফর শুরুর আগেই সূর্য ঢলে গেলে আগে যুহর পড়ে তারপর বাহনে উঠতেন। হাকিম ও আবূ নু’আইমের বর্ণনায় আরও এসেছে, সফরে সূর্য পশ্চিমে ঢলে গেলে তিনি যুহর ও আসর একত্রে পড়তেন, তারপর রওনা হতেন। এই হাদিস সফরে জমা সালাত, যুহর-আসর একত্রে আদায় এবং সফরের সময় সালাত ব্যবস্থাপনার সুন্দর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সফরে যুহর ও আসর একত্রে আদায়ের বর্ণনা এসেছে।
- সফর শুরু করার সময় অনুযায়ী সালাত আদায়ের ভিন্ন পদ্ধতি বর্ণিত হয়েছে।
- সূর্য ঢলার আগে ও পরে রওনা হওয়ার অবস্থা আলাদা করে বলা হয়েছে।
- সফরে সালাতের সময় ব্যবস্থাপনায় নববী সহজতা দেখা যায়।
