২/১০. অধ্যায়ঃ

জামা’আতে সালাত সম্পাদন ও ইমামতি - জামা’আতে সালাত আদায়ের বিধান

ইশার জামাআত ছাড়ার ব্যাপারে নবীজির কঠোর সতর্কতা

বুলুগুল মারামহাদিস নম্বর ৪০০

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه: أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ فَيُحْتَطَبَ, ثُمَّ آمُرَ بِالصَّلَاةِ فَيُؤَذَّنَ لَهَا, ثُمَّ آمُرَ رَجُلًا فَيَؤُمَّ النَّاسَ, ثُمَّ أُخَالِفُ إِلَى رِجَالٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ, فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ, وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينًا أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الْعِشَاءَ». مُتَّفَقٌ عَلَيْهِ وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যাঁর হাতে আমার প্রাণ, তাঁর শপথ! আমার ইচ্ছা হয়, জ্বালানী কাঠ সংগ্রহ করতে আদেশ দেই, অতঃপর সলাত কায়েমের আদেশ দেই, অতঃপর সালাতের আযান দেয়া হোক, অতঃপর এক ব্যক্তিকে লোকদের ইমামতি করার নির্দেশ দেই । অতঃপর আমি লোকদের নিকট যাই এবং (যারা সালাতে শামিল হয়নি) তাদের ঘর জ্বালিয়ে দেই । যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তাঁর কসম! যদি তাদের কেউ জানত যে, একটি গোশ্‌তহীন মোটা হাড় বা ছাগলের ভালো দু'টি পা পাবে তাহলে সে অবশ্যই 'ইশা সালাতের জামা'আতেও হাযির হতো । শব্দ বিন্যাস বুখারীর । [৪৪১]

[৪৪১] বুখারী ৬৪৪, ৬৫৭, ২৪২০, ৭২২৪, মুসলিম ৬৫১, তিরমিযী ২১৭, নাসায়ী ৮৪৮, আবূ দাঊদ ৫৪৮, ৫৪৯, ইবনু মাজাহ ৭৯১, আহমাদ ৭২৬০, ৭৮৫৬, মুওয়াত্তা মালেক ২৯২, ,দারেমী ১২১২, ১২৭৪। (আরবী) বলা হয় ঐ হাড়কে যাতে গোশত রয়েছে, আর যে হাড়ে গোশত নেই তাকে (আরবী) তথা মাংসশূন্য হাড় বলা হয় ।

বুলুগুল মারাম হাদিস ৪০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাআতে সালাত ছেড়ে দেওয়া লোকদের ব্যাপারে কঠোর সতর্কতা প্রকাশ করেছেন। তিনি কাঠ সংগ্রহ, সালাত কায়েম, আযান, ইমাম নিয়োগ—এসবের কথা উল্লেখ করে বলেন, যারা সালাতে শামিল হয়নি তাদের ঘর জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা হয়েছিল। শেষে তিনি বলেন, যদি তারা সামান্য দুনিয়াবি লাভের আশাও জানত, তাহলে ইশার জামাআতে উপস্থিত হতো। এখানে মূল শিক্ষা হলো জামাআতের গুরুত্ব, বিশেষ করে ইশার সালাতের জামাআতকে হালকা করে দেখা ঠিক নয়। তবে এই বর্ণনাকে ব্যবহার করে মানুষের ওপর নিজের মতো কঠোরতা চাপানো ঠিক নয়; হাদিসের ভাষা নবীজির সতর্কতা ও তাগিদের ভাষা। এটি আমাদের অলসতা কাটিয়ে জামাআতে সালাতের দিকে ফেরার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জামাআতে সালাত ছেড়ে দেওয়া বিষয়ে হাদিসে কঠোর সতর্কতা এসেছে।
  • ইশার জামাআতকে হালকা করে দেখা উচিত নয়।
  • দুনিয়াবি লাভের জন্য যেমন মানুষ ছুটে যায়, ইবাদতের ক্ষেত্রেও আগ্রহ থাকা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন